Posts

Showing posts with the label জেলা

সুন্দরবনে জলবায়ু শিক্ষার প্রসার নিয়ে শিক্ষক দিবসে বিশেষ কর্মশালা

Image
সুন্দরবনে জলবায়ু শিক্ষার প্রসার নিয়ে শিক্ষক দিবসে বিশেষ কর্মশালা সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল : সুন্দরবন   বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গঠিত প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যার মধ্যে প্রায় ৬০ শতাংশ বাংলাদেশে ও বাকি অংশ ভারতে ,যা ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (World Heritage Site) হিসেবে স্বীকৃতি পায় ,তা হলো পৃথিবীর একমাত্র বৃহত্তম একক ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। যে সুন্দরবন বাঁচিয়ে রেখেছে কলকাতা তথা দেশের বেশ কিছু রাজ্যের অনেকাংশ মানুষের জীবন জীবিকা । যে সুন্দরবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রকৃতির এক নিবিড় জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র ।যে সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্প দেখেছে আশার আলো। যে সুন্দরবন নানান প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত হয়েও ঢাল হয়ে দাঁড়িয়েছে নগর সভ্যতাকে রক্ষা করার প্রহরী হিসেবে ।যে কারণে সুন্দরবনকে আধুনিক নগর সভ্যতার ফুসফুস বলা হয়। সেই সুন্দরবন আজ বিপন্ন।  বিশ্ব উষ্ণায়নের হাত ধরে হু হু করে বাড়ছে সমুদ্রের জল স্তর। শুধু তাই নয় বাড়ছে জলের লবণের...

একটি গ্রাম, হাজার হাজার স্বপ্ন—জলবায়ু লড়াইয়ে একটাই শপথ।

Image
শঙ্খচিল, নিউজ:  শিক্ষক দিবসের এই বিশেষ দিনে সুন্দরবনের পাথরপ্রতিমা থেকে শুরু হলো এক নতুন পথচলা। শিশু থেকে প্রবীণ, শিক্ষক থেকে সাধারণ মানুষ গ্রামবাংলার প্রতিটি স্তরের মানুষের কাছে জলবায়ু পরিবর্তন, সচেতনতা এবং ভবিষ্যৎ সুরক্ষার শিক্ষাকে পৌঁছে দেওয়ার এক নতুন উদ্যোগের সূচনা করলেন বিশ্বব্যাপি জলবায়ু গবেষক সৌভিক চোঙদার। জলবায়ু গবেষক এবং বিশ্বব্যাপী Climate Communication and Education Model-( জলবায়ু যোগাযোগ শিক্ষা মডেল )এর আবিষ্কারক সৌভিক চোঙদার প্রথমবার গ্রামবাংলার মানুষের জন্য জলবায়ু শিক্ষার এই নতুন পথের সূচনা করলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাঁর এই লড়াই শুধু গবেষণাগার, সম্মেলন বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না,এই শিক্ষা পৌঁছে দিতে হবে গ্রামের প্রতিটি শিশু, প্রতিটি পরিবার এবং সমাজের প্রতিটি মানুষের কাছে এমনটাই মনে করেন সৌভিক চোঙদার। সুন্দরবনের পাথরপ্রতিমায় এই যাত্রার শুরুতেই একটি পুরো ব্লকের মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান এবং আশীর্বাদ পেয়েছেন তাঁর এই কাজে এক অসাধারণ প্রাপ্তি। শিশুদের মুখের হাসি, শিক্ষকদের সম্মান এবং সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ওনাকে আরও...

নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা

Image
  শঙ্খচিল নিউজঃ   ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানপুরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনা কী কারণে মজুত করে রাখা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকা থেকে বাংলাদেশের সীমান্ত খুব কাছে। বাংলাদেশে এই সোনা পাচার করা হচ্ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে ফুলবাড়ি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সোনা পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৫ কেজি ৬০৭ গ্রাম। বিএসএফের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর...

বাজারে নেমে কৃত্রিম সংকট ও কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কাকদ্বীপ প্রশাসনের

Image
  শঙ্খচিল নিউজঃ  সৌরভ নস্কর গঙ্গাসাগর দ্বীপবাসীর পকেট কাটতে দেবেন না এসডিও, বাজারে নেমে কৃত্রিম সংকট ও কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কাকদ্বীপ প্রশাসনেরউৎসবের মরশুম হোক কিংবা সাধারণ দিন, একশ্রেণির অসাধু ব্যবসায়ীর লোভের জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটার প্রবণতা পুরোপুরি রুখতে রবিবার দুপুরে সাগর ব্লকের বিভিন্ন বাজারে এক আকস্মিক ও ব্যাপক পরিদর্শন চালালেন কাকদ্বীপের মহকুমা শাসক শুভঙ্কর ভট্টাচার্য। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্যসামগ্রী ও সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস সঠিক পরিমাণে ও সঠিক মূল্যে পৌঁছাচ্ছে কি না, তা সরাসরি খতিয়ে দেখতে এবং বাজারে পণ্যের গুণগত মান ঠিকঠাক বজায় রয়েছে কি না তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ও ব্লক প্রশাসন।​রবিবার দুপুরে সাগর ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজারে এসডিও-র এই হঠাৎ পরিদর্শনে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ও হুলস্থূল পড়ে যায়। চাল, ডাল, আটা, ভোজ্যতেল, মাছ, মাংস, ডিম ও শাকসবজি সহ অন্যান্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজারদর কেমন রয়েছে, তা তিনি...

নববিকাশ ক্লাবে খুঁটি পুজোয় ঢাক বাজালেন মন্ত্রী অগ্নিমিত্রা

Image
  শঙ্খচিল নিউজঃ   কাজল মিত্র: শরতের আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তার আগেই বার্নপুরে বেজে গেল দুর্গাপুজোর আগমনী সুর। রবিবার নববিকাশ ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল দেবীপক্ষের কাউন্টডাউন। আর সেই শুভ সূচনায় উপস্থিত থেকে নিজের হাতে ঢাক বাজিয়ে উৎসবের আনন্দে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।বৈদিক মন্ত্রোচ্চারণ ও রীতিনীতি মেনে এদিন খুঁটি পুজো সম্পন্ন হয়। ক্লাবের সদস্য ও এলাকার বহু বাসিন্দার উপস্থিতিতে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ। পুজোর আনুষ্ঠানিকতা শেষ হতেই অন্য ছবি ধরা পড়ে। ঢাকের কাঠি হাতে তুলে নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঢাকের বোলে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনস্থল। নববিকাশ ক্লাবের এই শুভ অনুষ্ঠানে থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ক্লাবের পক্ষ থেকে তাঁকে চিফ প্যাট্রন করায় সকলকে ধন্যবাদও জানান তিনি।তিনি আশা প্রকাশ করেন, এবছর নববিকাশ ক্লাবের পুজো আরও বড় আকারে মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। খুঁটি পুজ...

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

Image
সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল ,  দঃ বারাসাত :  বর্তমান সময়ে দাঁড়িয়ে খোলা হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ একান্তই প্রয়োজনীয় হয়ে উঠছে। এখনকার কমবেশি প্রায় অভিভাবকরা চেষ্টা করেন তাদের ছেলেমেয়েদেরকে শারীরিক ও মানসিক সব দিক থেকে বলিষ্ঠভাবে গড়ে তুলতে। সেই লক্ষ্যে খালি হাতে আত্মরক্ষার পাঠ বা ক্যারাটে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  ক্যারাটে প্রশিক্ষণ হলো একটি খালি হাতের জাপানি মার্শাল আর্ট বা যুদ্ধকৌশল, যা মূলত আত্মরক্ষা, শারীরিক সুস্থতা এবং মানসিক একাগ্রতা বৃদ্ধির জন্য অনুশীলন করা হয়। এতে মূলত ঘুষি (Punch), লাথি (Kick), হাঁটু ও কনুইয়ের আঘাত এবং বিভিন্ন ব্লকিং বা বাধা দেওয়ার কৌশল শেখানো হয়।  ক্যারাটেতে দক্ষতার স্তর বোঝাতে বিভিন্ন রঙের বেল্ট বা 'কিউ' (Kyu) ব্যবহার করা হয়। যেমন সাদা হলো শিক্ষানবিস বা একদম প্রাথমিক স্তর। হলুদ, কমলা, সবুজ ও নীল হলো মধ্যবর্তী স্তর, যেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ে। বাদামী হলো উচ্চতর স্তর, যেখানে নিখুঁত টেকনিক ও হিপ ভাইব্রেশনের ওপর জোর দেওয়া হয়।কালো বা  Black - Dan হলো মাস্টার বা প্র...

আগাছানাশক সহনশীল ধান চাষ ও বীজ উৎপাদন বিষয়ক বিশেষ কর্মশালা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে ।

Image
সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল:  সোনারপুর বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আমরা ক্রমে এগিয়ে চলেছি বিকশিত ভারতের দিকে। বিকশিত ভারত বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কৃষি সঙ্গে জড়িত যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষি কাজ করেন সেক্ষেত্রে তাদের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আগাছা  এবং জলবায়ু পরিবর্তনশীল সহনশীল জাতের বীজ সংগ্রহ এবং চাষ করা ।তাই কিভাবে কম খরচে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে কৃষক বন্ধুরা জমি থেকে আগাছা নির্মূল করতে পারেন এবং জলবায়ু পরিবর্তনশীল সহনশীল উন্নত জাত বীজ সংগ্রহ  এবং সর্বোপরি বীজ উৎপাদনের করে কৃষক বন্ধুদের আয় দ্বিগুন করতে পারেন বা আর্থিক ভাবে স্বচ্ছলতা আনতে পারেন সে বিষয়ে ২৯শে আগস্ট সোনারপুর আড়াপাঁচে  অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল এন্ড রিসার্চ ইনস্টিটিউশন (RKMVERI)-এর শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান (SSKVK)কেন্দ্রের ব্যবস্থাপনায় আইসিএআর- কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা (সিআরআরআই) কটক,ওড়িশা-র সহযোগিতায় আগাছা নাশক সহনশীল ধান চাষ ও বীজ উৎপাদন প্রশিক্ষণের উপর এক গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।...

খড়্গপুরে একাধিক ছিনতাইয়ের কিনারা, গ্রেপ্তার ৩

শঙ্খচিল নিউজ:  পশ্চিম মেদিনীপুর : গত তিন মাসে খড়্গপুর শহরে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার কিনারা করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ’টি সোনার হার। বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, মে থেকে আগস্ট মাসের মধ্যে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ একটি ছিনতাইকারী গ্যাংয়ের সন্ধান পায়। মোট ছ’টি ছিনতাইয়ের ঘটনায় ওই গ্যাংয়ের সদস্যরা জড়িত ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সুপার জানান, ধৃতদের মধ্যে একজনের নাম সুরজ কাহার। বাকি দু’জন নাবালক। প্রত্যেকেই খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ছ’টি সোনার হার ছিনতাইয়ের ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রায় ৬ লক্ষ আদায়, হাতেনাতে পাকড়াও কনস্টেবল-সহ ৪

Image
  শঙ্খচিল নিউজঃ   ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিককে গ্রেফতার করল রাজ্যে দুর্নীতি দমন শাখা (এসিবি)। কনস্টেবলের পাশাপাশি, তিন বালি ব্যবসায়ীর দালাল শান্তনু বারিক, দীপঙ্কর বারিক ও রবি বারিককে গ্রেফতার করে এসিবি । ধৃতদের বাড়ি বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর গ্রামে। মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম থানায় থেকে গ্রেফতার করা হয় তাঁদের। জানা গিয়েছে, 5 লক্ষ 70 হাজার টাকা উদ্ধার হয়েছে তাঁদের থেকে। গ্রেফতারের পর কলকাতার উদ্দেশে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায়। সূত্র মারফত জানা গিয়েছে, বর্ষাকালীন নদী থেকে বালি উত্তোলন বন্ধ থাকায় বালি মাফিয়া নদী থেকে বালি উত্তোলন করে বিক্রি ছক কষে। সেই মোতাবেক বালি পরিবহণের জন্য ট্রাক্টর পিছু টাকা আদায় শুরু করে বালি মাফিয়ার দালালরা। কোন ট্রাক্টর মালিক টাকা তোলার অভিযোগ জানায় দুর্নীতি দমন শাখার। সেই মোতাবেক দুর্নীতি দমন শাখার অফিসাররা এদিন বাঁধগোড়ায় হানা দিয়ে রবি ও দীপঙ্করকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে শান্তনু বারিকের সন্ধান পায় ৷ তাঁর বাড়ি থেকে ট্রাক্টর মালিকদের থেকে আদায় করা টাকা উদ্ধার হয়। দুর্নীতি দমন শাখার আ...

রাজ্যের ৪ হাজারের বেশি স্কুল পড়ুয়াশূন্য

Image
ছিল   শঙ্খচিল নিউজঃনিজস্ব প্রতিনিধি  জলজ্যান্ত উদাহরণ উঠে এল কেন্দ্রীয় সরকারি সংস্থা এর রিপোর্টে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলার ৪ হাজারের বেশি স্কুলে এই মুহূর্তে কোনও ছাত্রই নেই। আবার ৬ হাজার ৭৬৯টি স্কুলে পড়ুয়া প্রচুর। অথচ ওই স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা মাত্র একটি করে। UDISE+র রিপোর্ট বলছে, বাংলার ৪১৩৩টি স্কুলে কোনও পড়ুয়াই নেই। অথচ ওই স্কুলগুলিতে ১৯ হাজার ৫০২ জন শিক্ষক চাকরি করেন। ওই চার হাজার ১৩৩টি স্কুলের মধ্যে অনেক স্কুলই বেসরকারি। কিছু স্কুল সরকারি। কেন এই বেনিয়ম? যে স্কুলে পড়ুয়াই নেই, সেই স্কুলে শিক্ষকের কী কাজ? স্কুলগুলি চালানোই বা হচ্ছে কেন? এ প্রশ্নের জবাবে রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ বলছেন, “বহু বেসরকারি স্কুল সঠিকভাবে তথ্য আপলোড করেনি। শিক্ষকদের তথ্য দিয়ে দিয়েছে, পড়ুয়াদের তথ্য দেয়নি। তাই বহু স্কুলে পড়ুয়াদের সংখ্যা শূন্য দেখাচ্ছে। আমরা এই সমস্যা মেটানোর জন্য একটা কোনও ব্যাবস্থা করার চেষ্টা করছি।” আরও অন্তত ৬ হাজার ৭৬৯টি স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। ওই স্কুলগুলিতে এখনও পাঠরত ২ লক্ষ ২৯ হাজার পড়ুয়া। অর্থাৎ বহু স্কুলে একজন শিক্ষকের ঘাড়েই ...

রায়চকে তৈরি হবে যুদ্ধজাহাজ, কর্মসংস্থানের আশায় স্থানীয়রা

Image
  শঙ্খচিল নিউজঃ   পশ্চিমবঙ্গের শিল্প ও প্রতিরক্ষা উৎপাদনের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে চলেছে। প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে এখানে গড়ে উঠছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই-র অত্যাধুনিক গ্রিনফিল্ড শিপবিল্ডিং ও রিপেয়ার হাব। 200 মিটার পর্যন্ত লম্বা যুদ্ধজাহাজ তৈরি হবে এই কারখানায় । তৈরি হবে বাণিজ্যিক জাহাজও ।  হুগলি নদীর তীরবর্তী এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকাঠামো তৈরির তৎপরতা। বুধবার রায়চকের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের অধীনে থাকা এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা বন্দরের আধিকারিকরাও। পরিদর্শনের সময় প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি নদীপথের ব্যবহার, জেটি, ওয়াটারফ্রন্ট এবং জাহাজ নির্মাণ ও মেরামতির পরিকাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। প্রকল্পের অগ্রগতি এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতিও খতিয়ে দেখা হয়। রায়চকে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের মালিকানাধীন প্রায় 32 একর নদী তীরবর্তী জমি দীর্ঘমেয়াদি চুক্তিতে নিয়ে এই গ্রিনফিল্ড হাব তৈরি করছে ...

সন্দেশখালিতে তল্লাশিতে ৩ আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার

Image
  শঙ্খচিল নিউজঃ  হাসানুজ্জামান বসিরহাট:সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তল্লাশি চালিয়ে একটি পুকুর থেকে উদ্ধার হল তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৩২ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সদস্য সমীর সরদারের বাড়ির পুকুরে অস্ত্র মজুত থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বসিরহাট জেলা পুলিশের এসওজি এবং সন্দেশখালি থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। তল্লাশিতে সিভিল ডিফেন্সের কর্মীদের পুকুরে নামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ।এরপরই তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীর সরদারকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি, তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেও স্থানীয়ভাবে দাবি করা হয়েছে।পুকুরের জলে অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কীভাবে ওই অস্ত্র সেখানে এল এবং কারা সেগুলি ব্যব...

বকখালিতে বেড়াতে এসে সমুদ্রস্নানে নেমে বড়সড় বিপত্তি

Image
  শঙ্খচিল নিউজঃ  শুভজিৎ শাসমল , বকখালি:প্রশাসনের কড়া সতর্কতা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক। তবে সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় এবং প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন এক পর্যটক। বুধবার বেলা ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে। প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টা নাগাদ উত্তর ২৪ পরগনা থেকে ৮ জনের একটি পর্যটকের দল বকখালিতে বেড়াতে আসেন এবং সমুদ্রে স্নানে নামেন। সমুদ্র উত্তাল থাকায় সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাঁদের দূরে যেতে নিষেধ করা হয়েছিল।প্রশাসনের নজর এড়িয়ে ওই দলেরই উদয় বৈরাগ্য (৫৩) নামের এক পর্যটক গভীর জলের দিকে চলে যান। সেই সময় সমুদ্রে ভাটা চলছিল। আচমকাই ভাটার টানে তিনি অনেকটা দূরে তলিয়ে যেতে থাকেন। পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে বুঝতে পেরে প্রাণভয়ে হাত নেড়ে আর্তনাদ করতে শুরু করেন তিনি। বিষয়টি নজরে আসামাত্রই এক মুহূর্ত দেরি না করে ওই পর্যটককে উদ্ধারের প্রস্তুতি নেয় সিভিল ডিফেন্সের কর্মীরা। সমুদ্র ব্যাপকভাবে উত্তাল থা...

অন্নপূর্ণা প্রাপকদের নিয়ে বিজেপির মিছিল

Image
  শঙ্খচিল নিউজঃ  হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার প্রাপকদের সামনে রেখে এবার শক্তি প্রদর্শনের পথে বিজেপি। বিরোধীদের বিভিন্ন বক্তব্যের জবাব দিতে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া থেকে কামালগাজি পর্যন্ত আয়োজন করা হলো বর্ণাঢ্য মিছিল। গড়িয়া শীতলা মন্দির থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় কামালগাজি মোড় পর্যন্ত। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।মিছিলে অংশ নেওয়া অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে দেখা যায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো বিভিন্ন পোস্টার। কারও হাতে ছিল সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধার কথা লেখা প্ল্যাকার্ড, আবার কেউ হাতে ধরেছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি-সহ পোস্টার। মিছিল ঘিরে রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, অন্নপূর্ণা যোজনার সুবিধা যাঁরা পাচ্ছেন, তাঁদের নিয়ে এই মিছিল মূলত মানুষের কাছে প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিরোধীদের বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার একটি রাজনৈতিক উদ্যোগ। দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি উপভোক্তাদের অংশগ্রহণ মিছিলকে আরও বড় আকার দেয়।মিছিলের সামনে ও মাঝের সারিতে ছিল...

নেশা মুক্ত যুবসমাজ গড়তে একদিনের বিশেষ সচেতনতা শিবির জয়নগর পিসি পাল স্কুলে

Image
নেশা মুক্ত যুবসমাজ গড়তে একদিনের বিশেষ সচেতনতা শিবির  জয়নগর পি সি পাল স্কুলে । সুব্রত চক্রবর্তী; শঙ্খচিল:  জয়নগর।  বিজ্ঞানের উন্নত প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে দেশ। ২০৪৭ সালের মধ্যে "বিকশিত ভারত"এর স্বপ্ন দেখছে দেশ।  কিন্তু সেই উন্নত প্রযুক্তির হাত ধরে ক্রমে মোবাইল স্ক্রিনের নীল আলোর হাতছানিতে হারিয়ে যাচ্ছে শত শত তরুন তাজা প্রাণ ।বিপথগামী হচ্ছে বিভিন্ন মাদক জাতীয় দ্রব্যের করাল গ্রাসে । কিন্তু এই যুবসমাজ আগামীর ভবিষ্যৎ। তাই তাদেরকে সুস্থ পথে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে শারীরিক মানসিক আধ্যাত্মিক সব দিক দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে ডাক দেওয়া হয়েছে নেশা মুক্ত যুবসমাজ, নেশা মুক্ত ভারত।  এই অনুষ্ঠানের অংশ হিসেবে  প্রজাপিতা ব্রহ্মাশ কুমারী ঈশ্বরিয়া বিশ্ব বিদ্যালয়ের নামক স্বেচ্ছাসেবী সংস্থার  উদ্যোগে এবং জয়নগর পি সি পাল ইনস্টিটিউশনের ব্যবস্থাপনায় ১৪ই আগস্ট ২০২৬ শুক্রবার '১০ কোটি নেশা মুক্তি প্রতিজ্ঞা ও মহা অভিযান ২০২৬'  শীর্ষক এক জাতীয় সচেতনতা ও শপথ অভিযান কর্মসূচি পালন করা হলো। ...

বিধায়কের সাহায্যে লালকেল্লা উড়ে গেল সুন্দরবনের সেলিমা।

Image
সুব্রত চক্রবর্তী; শঙ্খচিল ।  কেন্দ্রীয় সরকারের 'মাই ভারত' (My Bharat) পোর্টালের প্রবন্ধ প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্যের সুবাদে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছিল বাসন্তীর নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা। কিন্তু তার সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় চরম আর্থিক অনটন। তবে ক্যানিং পশ্চিমের বিধায়কের সহযোগিতায় অবশেষে তার রাজধানী যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে। সুন্দরবনের বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা।'মাই ভারত' (My Bharat) দপ্তরের আয়োজিত ইংরেজি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয় সে।তার প্রবন্ধের বিষয় ছিল  “Role of AI in building Bikshit Bharat by 2047”।দেশজুড়ে লাখ লাখ প্রতিযোগীর মধ্যে সেরা ২০০ জনের মধ্যে জায়গা করে নিয়ে লালকেল্লার স্বাধীনতা দিবস উদযাপনের আমন্ত্রণ পায় সে। কিন্তু দিনমজুর বাবার মেয়ের এমন সাফল্য যেমন গর্বের তেমনি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাদের আর্থিক অনটন লালকেল্লায় পাঠানোর সামর্থ্য কোথায় তাই একপ্রকার হাল ছেড়ে দেয় পরিবার সঙ্গে সেলিমাও কিন্তু সুন্দরবনব...

নেতাজীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতা, দার্জিলিঙে কড়া বার্তা স্পিকার রথীন্দ্রনাথ বোসের

শঙ্খচিল: নিজস্ব প্রতিবেদক:  দার্জিলিং, ১৩ আগস্ট: নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও ধরনের বিতর্কিত বা আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। বৃহস্পতিবার দার্জিলিংয়ের গিরদা পাহাড়ে নেতাজী মিউজিয়াম পরিদর্শনে এসে তিনি বলেন, নেতাজী বাঙালি তথা ভারতবাসীর গর্ব এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। স্পিকার বলেন, “নেতাজী আমাদের মননে, নয়নে, আমাদের হৃদয়ে। আমরা নেতাজীকে নিয়ে গর্বিত। দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতাজীর বড় ভূমিকা রয়েছে। ওনাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।” বর্তমান পরিস্থিতিতে নেতাজীর গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “আজকে যা পরিস্থিতি, নেতাজী আমাদের মনে আছেন। নেতাজীকে মুছে ফেলা যাবে না। নেতাজীকে নিয়ে এমন কথা বলা উচিত নয়, যা সমাজের ওপর প্রভাব ফেলতে পারে।” কেউ অন্যায় করে থাকলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট করেন বিধানসভার স্পিকার। তিনি বলেন, “যেকোনও অন্যায় যদি কেউ করে থাকে, সরকার ব্যবস্থা নেবে। নেতাজীকে দেবতা হিসেবে পুজিত করা হয়। এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা সমাজের ওপর প্রভাব ফেলবে।” এদিন নেতাজী মিউজিয়াম পরিদর্...

ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে তৃণমূল যুবনেতা নরোত্তম মণ্ডল ওরফে নিতাই গ্রেফতার

 শঙ্খচিলঃ দুর্গাপুর: ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে তৃণমূলের যুবনেতা তথা পাণ্ডবেশ্বরের যুব সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাইকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরোত্তম মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় তাঁর দেখা মিলছিল না বলে স্থানীয় সূত্রে দাবি।২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই যুব তৃণমূলের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

Image
সুব্রত চক্রবর্তী, শঙ্খচিল :  কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা ঝাড়গ্রামের মানিকপাড়ায় সমন্বিত কৃষি ও এগ্রো-ট্যুরিজমের নব দিগন্ত: অনুষ্ঠিত হলো কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা ঝাড়গ্রাম: গ্রামীণ অর্থনীতির প্রবৃদ্ধি, পরিবেশবান্ধব বিকাশ এবং কৃষিভিত্তিক পর্যটনের অসীম সম্ভাবনাকে পাথেয় করে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ায় গত ৬ আগস্ট সফলভাবে আয়োজিত হলো ‘কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা’। কৃষি, প্রাণীসম্পদ বিকাশ এবং টেকসই এগ্রো-ট্যুরিজমের এক অপূর্ব সমন্বয়ে গ্রামীণ জীবনযাত্রায় নতুন আর্থ-সামাজিক গতি সঞ্চার করাই ছিল এই বিশেষ কর্মসূচির প্রধান লক্ষ্য। সমগ্র অনুষ্ঠানটির দূরদর্শী নেতৃত্ব ও সুনিপুণ পরিচালনায় ছিলেন ‘সামেতি’ (SAMETI), পশ্চিমবঙ্গ-এর ডিরেক্টর ড. সৌরেন্দ্রনাথ দাস। দ্রুত নগরায়ণ ও ব্যস্ত নগরজীবনের যান্ত্রিকতা পেরিয়ে আধুনিক মানুষকে আবার প্রকৃতির সুনিবিড় কোলে ফিরিয়ে আনার এক অনন্য আশ্রয়স্থল বা পান্থশালা হয়ে উঠেছে এই উদ্যোগ। এই ‘প্রকৃতির পান্থশালা’-র মাধ্যমে দর্শনার্থী ও পর্যটকদের সামনে খুলে যাচ্ছে গ্রামীণ জীবনকে কাছ থেকে স্পর্শ করার বিরল সুযোগ। হাঁস-মুরগি ও ছ...

জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি

Image
শঙ্খচিল, নিজস্ব সংবাদদাতা: ডায়মন্ড হারবার: জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত সরকারি নথি ও রেজিস্টার খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় তল্লাশি চালাল ডায়মন্ড হারবার থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ আধিকারিকদের একটি দল পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় পৌঁছে দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র, রেজিস্টার এবং তথ্যভান্ডার পরীক্ষা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনিক মহল থেকে রাজনৈতিক মহল—সব ক্ষেত্রেই শুরু হয় জোর আলোচনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৌর এলাকার জন্ম ও মৃত্যু নিবন্ধনের সরকারি নথিতে কোনও অসঙ্গতি, তথ্যগত গরমিল বা অনিয়ম রয়েছে কি না, তা যাচাই করতেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের মূল রেজিস্টার, আবেদনপত্র, শংসাপত্র ইস্যুর নথি, সংশ্লিষ্ট রেকর্ড এবং ডিজিটাল তথ্যভান্ডার খতিয়ে দেখেন। পাশাপাশি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। প্রশাসনিক সূত্রের দাবি, এই অভিযান কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তথ্য যাচা...