সন্দেশখালিতে তল্লাশিতে ৩ আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার

 

শঙ্খচিল নিউজঃ

 হাসানুজ্জামান বসিরহাট:সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তল্লাশি চালিয়ে একটি পুকুর থেকে উদ্ধার হল তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৩২ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সদস্য সমীর সরদারের বাড়ির পুকুরে অস্ত্র মজুত থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বসিরহাট জেলা পুলিশের এসওজি এবং সন্দেশখালি থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। তল্লাশিতে সিভিল ডিফেন্সের কর্মীদের পুকুরে নামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ।এরপরই তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীর সরদারকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি, তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেও স্থানীয়ভাবে দাবি করা হয়েছে।পুকুরের জলে অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কীভাবে ওই অস্ত্র সেখানে এল এবং কারা সেগুলি ব্যবহার করত? অস্ত্রগুলির উৎস ও এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালি এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার