নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৮১
শঙ্খচিল নিউজঃ রবিবার চিনের দেওয়া সর্বশেষ তথ্যের পর নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে 752-তে দাঁড়িয়েছে এবং 3 হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চিনা কর্তৃপক্ষ 16 জনের মৃত্যু ও 546 জনের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে ৷ অন্যদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার গভীর রাতে জানিয়েছিল, সেখানে মৃতের সংখ্যা বেড়ে 675 হয়েছে এবং 2,498 জন নিখোঁজ রয়েছেন। এখনও পর্যন্ত নেপালে 3,700 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ত্রাণ কেন্দ্রগুলিতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন ৷ কারণ, মৃতের সংখ্যা ও নিখোঁজ মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ইউনিসেফ সতর্ক করেছে যে অন্তত 17,000 শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। বন্যায় 18টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং আরও 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের হিসাব অনুযায়ী, এই দুর্যোগে অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বেঁচে যাওয়া কিছু মানুষের কাছে এখন...