Posts

সুন্দরবনে জলবায়ু শিক্ষার প্রসার নিয়ে শিক্ষক দিবসে বিশেষ কর্মশালা

Image
সুন্দরবনে জলবায়ু শিক্ষার প্রসার নিয়ে শিক্ষক দিবসে বিশেষ কর্মশালা সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল : সুন্দরবন   বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গঠিত প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যার মধ্যে প্রায় ৬০ শতাংশ বাংলাদেশে ও বাকি অংশ ভারতে ,যা ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (World Heritage Site) হিসেবে স্বীকৃতি পায় ,তা হলো পৃথিবীর একমাত্র বৃহত্তম একক ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। যে সুন্দরবন বাঁচিয়ে রেখেছে কলকাতা তথা দেশের বেশ কিছু রাজ্যের অনেকাংশ মানুষের জীবন জীবিকা । যে সুন্দরবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রকৃতির এক নিবিড় জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র ।যে সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্প দেখেছে আশার আলো। যে সুন্দরবন নানান প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত হয়েও ঢাল হয়ে দাঁড়িয়েছে নগর সভ্যতাকে রক্ষা করার প্রহরী হিসেবে ।যে কারণে সুন্দরবনকে আধুনিক নগর সভ্যতার ফুসফুস বলা হয়। সেই সুন্দরবন আজ বিপন্ন।  বিশ্ব উষ্ণায়নের হাত ধরে হু হু করে বাড়ছে সমুদ্রের জল স্তর। শুধু তাই নয় বাড়ছে জলের লবণের...

একটি গ্রাম, হাজার হাজার স্বপ্ন—জলবায়ু লড়াইয়ে একটাই শপথ।

Image
শঙ্খচিল, নিউজ:  শিক্ষক দিবসের এই বিশেষ দিনে সুন্দরবনের পাথরপ্রতিমা থেকে শুরু হলো এক নতুন পথচলা। শিশু থেকে প্রবীণ, শিক্ষক থেকে সাধারণ মানুষ গ্রামবাংলার প্রতিটি স্তরের মানুষের কাছে জলবায়ু পরিবর্তন, সচেতনতা এবং ভবিষ্যৎ সুরক্ষার শিক্ষাকে পৌঁছে দেওয়ার এক নতুন উদ্যোগের সূচনা করলেন বিশ্বব্যাপি জলবায়ু গবেষক সৌভিক চোঙদার। জলবায়ু গবেষক এবং বিশ্বব্যাপী Climate Communication and Education Model-( জলবায়ু যোগাযোগ শিক্ষা মডেল )এর আবিষ্কারক সৌভিক চোঙদার প্রথমবার গ্রামবাংলার মানুষের জন্য জলবায়ু শিক্ষার এই নতুন পথের সূচনা করলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাঁর এই লড়াই শুধু গবেষণাগার, সম্মেলন বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না,এই শিক্ষা পৌঁছে দিতে হবে গ্রামের প্রতিটি শিশু, প্রতিটি পরিবার এবং সমাজের প্রতিটি মানুষের কাছে এমনটাই মনে করেন সৌভিক চোঙদার। সুন্দরবনের পাথরপ্রতিমায় এই যাত্রার শুরুতেই একটি পুরো ব্লকের মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান এবং আশীর্বাদ পেয়েছেন তাঁর এই কাজে এক অসাধারণ প্রাপ্তি। শিশুদের মুখের হাসি, শিক্ষকদের সম্মান এবং সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ওনাকে আরও...

নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা

Image
  শঙ্খচিল নিউজঃ   ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানপুরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনা কী কারণে মজুত করে রাখা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকা থেকে বাংলাদেশের সীমান্ত খুব কাছে। বাংলাদেশে এই সোনা পাচার করা হচ্ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে ফুলবাড়ি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সোনা পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৫ কেজি ৬০৭ গ্রাম। বিএসএফের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর...

বাজারে নেমে কৃত্রিম সংকট ও কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কাকদ্বীপ প্রশাসনের

Image
  শঙ্খচিল নিউজঃ  সৌরভ নস্কর গঙ্গাসাগর দ্বীপবাসীর পকেট কাটতে দেবেন না এসডিও, বাজারে নেমে কৃত্রিম সংকট ও কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কাকদ্বীপ প্রশাসনেরউৎসবের মরশুম হোক কিংবা সাধারণ দিন, একশ্রেণির অসাধু ব্যবসায়ীর লোভের জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটার প্রবণতা পুরোপুরি রুখতে রবিবার দুপুরে সাগর ব্লকের বিভিন্ন বাজারে এক আকস্মিক ও ব্যাপক পরিদর্শন চালালেন কাকদ্বীপের মহকুমা শাসক শুভঙ্কর ভট্টাচার্য। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্যসামগ্রী ও সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস সঠিক পরিমাণে ও সঠিক মূল্যে পৌঁছাচ্ছে কি না, তা সরাসরি খতিয়ে দেখতে এবং বাজারে পণ্যের গুণগত মান ঠিকঠাক বজায় রয়েছে কি না তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ও ব্লক প্রশাসন।​রবিবার দুপুরে সাগর ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজারে এসডিও-র এই হঠাৎ পরিদর্শনে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ও হুলস্থূল পড়ে যায়। চাল, ডাল, আটা, ভোজ্যতেল, মাছ, মাংস, ডিম ও শাকসবজি সহ অন্যান্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজারদর কেমন রয়েছে, তা তিনি...

নববিকাশ ক্লাবে খুঁটি পুজোয় ঢাক বাজালেন মন্ত্রী অগ্নিমিত্রা

Image
  শঙ্খচিল নিউজঃ   কাজল মিত্র: শরতের আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তার আগেই বার্নপুরে বেজে গেল দুর্গাপুজোর আগমনী সুর। রবিবার নববিকাশ ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল দেবীপক্ষের কাউন্টডাউন। আর সেই শুভ সূচনায় উপস্থিত থেকে নিজের হাতে ঢাক বাজিয়ে উৎসবের আনন্দে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।বৈদিক মন্ত্রোচ্চারণ ও রীতিনীতি মেনে এদিন খুঁটি পুজো সম্পন্ন হয়। ক্লাবের সদস্য ও এলাকার বহু বাসিন্দার উপস্থিতিতে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ। পুজোর আনুষ্ঠানিকতা শেষ হতেই অন্য ছবি ধরা পড়ে। ঢাকের কাঠি হাতে তুলে নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঢাকের বোলে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনস্থল। নববিকাশ ক্লাবের এই শুভ অনুষ্ঠানে থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ক্লাবের পক্ষ থেকে তাঁকে চিফ প্যাট্রন করায় সকলকে ধন্যবাদও জানান তিনি।তিনি আশা প্রকাশ করেন, এবছর নববিকাশ ক্লাবের পুজো আরও বড় আকারে মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। খুঁটি পুজ...

জ্বালানির দাপটে স্ক্র্যাপের মুখে ৩ লক্ষ গাড়ি

Image
  শঙ্খচিল নিউজঃ সেকেন্ড-হ্যান্ড গাড়ির বাজারে দাপট ছিল ডিজেল এসইউভির। স্করপিও, ফর্চুনার বা থার- পুরনো গাড়ির হাটে এদের চাহিদা ছিল আকাশছোঁয়া । কিন্তু এখন সেই বাজারে নীরব পরিবর্তনের ইঙ্গিত । কারণ, দেশের জ্বালানি নীতিতে ক্রমশ গুরুত্ব পাচ্ছে ই-20 বা 20 শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল । তার প্রভাব পড়তে শুরু করেছে পুরনো গাড়ির কেনাবেচার বাজারেও । একই সঙ্গে সামনে আসছে আর এক বড় প্রশ্ন, রাজ্যে প্রায় 3 লক্ষ পুরনো যান কি এ বার স্ক্র্যাপের পথে ? বিশেষজ্ঞরা বলছেন, একই প্রভাব পড়বে অন্য রাজ্যেও ৷ পঞ্জাবে গত কয়েক বছরে ব্যবহৃত গাড়ির বাজার দ্রুত বেড়েছে । লুধিয়ানা, জলন্ধর, মোহালি এবং অমৃতসর এখন রাজ্যের সবচেয়ে বড় সেকেন্ড-হ্যান্ড গাড়ির কেন্দ্র হিসেবে পরিচিত । বড় গাড়ি, বিশেষ করে এসইউভি ও সেডানের চাহিদা দেশের বহু রাজ্যের তুলনায় এখানে অনেক বেশি । বাজার-তথ্য বিশ্লেষণকারী সংস্থা কারওয়ালের অনুমান, 2025 সালে পঞ্জাবে প্রায় 1.80 লক্ষ থেকে 1.95 লক্ষ পুরনো গাড়ির কেনাবেচা হয়েছে । জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যেই ব্যবহৃত গাড়ির বিক্রিতে বছরভিত্তিক বৃদ্ধির প্রবণতা দেখা গিয়েছে । তবে, এই বাজারের ভিতরে বদল আনছে E20 জ...

নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৮১

Image
  শঙ্খচিল নিউজঃ  রবিবার চিনের দেওয়া সর্বশেষ তথ্যের পর নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে 752-তে দাঁড়িয়েছে এবং 3 হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চিনা কর্তৃপক্ষ 16 জনের মৃত্যু ও 546 জনের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে ৷ অন্যদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার গভীর রাতে জানিয়েছিল, সেখানে মৃতের সংখ্যা বেড়ে 675 হয়েছে এবং 2,498 জন নিখোঁজ রয়েছেন। এখনও পর্যন্ত নেপালে 3,700 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ত্রাণ কেন্দ্রগুলিতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন ৷ কারণ, মৃতের সংখ্যা ও নিখোঁজ মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ইউনিসেফ সতর্ক করেছে যে অন্তত 17,000 শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। বন্যায় 18টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং আরও 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের হিসাব অনুযায়ী, এই দুর্যোগে অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বেঁচে যাওয়া কিছু মানুষের কাছে এখন...

জয়পুরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাহত NEET-PG পরীক্ষা

Image
    শঙ্খচিল নিউজঃ  পরীক্ষা পরিচালনাকারী সংস্থা NBEMS 5 সেপ্টেম্বর ফের সেখানে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র যে পরীক্ষার্থীরা সেদিন পরীক্ষা দিতে পারেননি, আগামী মাসে জয়পুরে বিকেল তিনটে থেকে এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এদিকে, দেশের অন্যান্য কেন্দ্রে NEET-PG 2026 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, 1,111টি কেন্দ্রে 2.6 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জয়পুরের সীতাপুরায় দুটি 'আয়ন ডিজিটাল জোন' (iON Digital Zone) কেন্দ্রে অভ্যন্তরীণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। NBEMS-এর বিজ্ঞপ্তিতে এই বিভ্রাটের জন্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান 'টিসিএস লিমিটেড' (TCS Ltd)-কে দায়ী করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্র দু'টি হল—আয়ন ডিজিটাল জোন iDZ সীতাপুরা (টিসি নম্বর 41682 এবং 41683)। আধিকারিকরা জানিয়েছেন, প্রযুক্তিগত সহযোগী সংস্থা এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থার বিরু...

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রধানমন্ত্রী মোদিকে

Image
  শঙ্খচিল নিউজঃ    ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী মোদির অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। তাসখন্দে আয়োজিত এক অনুষ্ঠানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ প্রধানমন্ত্রী মোদির হাতে এই সম্মান তুলে দেন। সেই অনুষ্ঠানে মোদি বলেন, "এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত, কারণ এই সম্মান ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বেরই উদাহরণ।" এই সম্মানের জন্য তিনি উজবেকিস্তানের জনগণ ও সরকারকেও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, "এই পুরস্কার 140 কোটি ভারতবাসীর। আমি এই পুরস্কার তাঁদের এবং ভারত ও উজবেকিস্তানের বন্ধুত্বকে উৎসর্গ করছি।” প্রধানমন্ত্রী মোদি এই পুরস্কারকে ভারত ও উজবেকিস্তানের জনগণকে একসূত্রে বাঁধার উষ্ণতা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মান উভয় দেশের বিশেষ বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। মোদি বলেন, "আপনারা 'দোস্তলিক' শব্দটি ব্যবহার করেছেন, যার সঙ্গে ভারতের মানুষও অত্যন্ত পরিচিত। আমাদের দেশে এমন কোনও পরিবার নেই বললেই চলে, যারা দিনে অ...

প্রতি ফোঁটায় অধিক ফসল' কৃষিক্ষেত্রে জলের সঠিক ব্যবহারে কেন্দ্রিয় উদ্যোগ

Image
  লাবনী মান্নাঃ  'পার ড্রপ মোর ক্রপ' (PDMC) প্রকল্প ক্ষুদ্র স্তরে সেচকে উৎসাহিত করার মাধ্যমে জলের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। এ বছর জুলাই মাস পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১১৫ লক্ষ হেক্টরেরও বেশি জমি সেচের আওতায় এসেছে। সরাসরি সুবিধা হস্তান্তর এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষকদের সাশ্রয়ী সেচ সুবিধা প্রদান করা হয়েছে।'পার ড্রপ মোর ক্রপ' বা 'প্রতি ফোঁটায় অধিক ফসল' (PDMC)-এর মাধ্যমে সেচ ব্যবস্থার কার্যক্ষমতা বৃদ্ধি হয়েছে। ভারতের ৮০%-এর বেশি জল সেচে ব্যবহৃত হলেও মোট চাষযোগ্য জমির প্রায় ৫০%-এ সেচের সুবিধা রয়েছে। তাই সেচের পরিধি বাড়ানো একটি জাতীয় অগ্রাধিকার। ক্ষুদ্র স্তরে সেচ ব্যবস্থার পরিধি বৃদ্ধির মাধ্যমে জলের অপচয় কমানো সম্ভবপর হয়। কেন্দ্র সরকারের এই প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫৫% এবং অন্যান্য কৃষকদের ৪৫% আর্থিক সহায়তা দেওয়া হয়। বিগত ৩ বছরে ৮,১২৩.২৪ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।এই উদ্যোগটি ২০০৬ সালে একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প হিসাবে শুরু হয়, যা পরবর্তীকালে ২০১০-১১ সালে 'ন্যাশনাল মিশন অ...

চিরকাল যে সঙ্গে ছিল সে কোথায় গেল

Image
  শঙ্খচিল  লাবনী মান্নাঃ  বাবা ছিলেন শিশু ভোলানাথ! আপন মনে সারা বাড়িময় ঘুরে বেড়াতেন-আর যেখানে যত কাগজের টুকরা পড়ে থাকতো-এনে জড়ো করতেন তাঁর মাথার বালিশের তলায়! তিনি গান শুনতে খুব ভালবাসতেন। তাঁর সামনে বসে হারমোনিয়াম বাজিয়ে তবলা-সঙ্গত সহযোগে গান গাইলে তিনি খুব খুশী হতেন!  ছন্দবহুল বা উদ্দীপন সঙ্গীত গাইলে-তিনি উত্তেজিত হতেন এবং বিভিন্ন অভিব্যক্তি দ্বারা তা প্রকাশ করতেন! মা মারা যাবার পর আমার ভাশুর{কাজী সব্যসাচী} যখন বাবাকে তাঁর কাছে নিয়ে গেলেন--তখনো বাবাকে মায়ের ঘর থেকে বের করা সহজ হয়নি! তিনি বার বার মা'র শূন্য চৌকিটার দিকে আঙ্গুল দেখিয়ে কি যেন হুঙ্কার ছেড়ে বলতে চাইছিলেন! হয়তো বলতে চাইছিলেন, চিরকাল যে সঙ্গে ছিল সে কোথায় গেল..! — কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সেবিকার যত্নে, মায়ের স্নেহে আগলে রেখেছিলেন যিনি, তিনি উমা কাজী। এই ব্রাহ্মণ-কন্যাটি ছিলেন কবির পুত্র কাজী সব্যসাচীর স্ত্রী, বিদ্রোহী কবি নজরুলের পুত্রবধূ। কাজী নজরুল ইসলাম নিজের "মা" বাদেও আর একজন নারীর মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন ! যে নারী সন্তানের মতো নির্বাক ও...

বিশ্বের ৭-৮ শতাংশ ধ্বংস হয়ে যাবে? নেপালের বন্যা বাবা ভাঙ্গারই ভবিষ্যদ্বাণী

Image
  শঙ্খচিল শঙ্কর হালদারঃ  নেপালের সাম্প্রতিক ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার কথিত কিছু ভবিষ্যদ্বাণী নাকি ধীরে ধীরে বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে।  বাবা ভাঙ্গাকে ঘিরে প্রচলিত দাবিগুলির মধ্যে অন্যতম হল, ২০২৬ সালে পৃথিবীর প্রায় ৭ থেকে ৮ শতাংশ এলাকা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথাও বলা হয়েছে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প, বন্যা, ঝড়, তুষারঝড় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো একাধিক প্রাকৃতিক বিপর্যয় ঘটায় সেই পুরনো ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক বড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা সামনে এসেছে। এর জেরে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও বছরের প্রথম ছয় মাসে বেশ কয়েকটি বড় জলবায়ু ও আবহাওয...

গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের হাসছে সবাই

Image
  শঙ্খচিল নিউজঃ  রবি কিষান বরাবরই চর্চার শিরোনামে বিরাজমান। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! বর্তমানে নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। আতশকাচে তারকা সংসদের মন্তব্য। মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল! ফের হাসির খোরাক গোরক্ষপুর সাংসদ রবি কিষান। তাঁর কথায় হেসে লুটোপুটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। লাগাতার মিমের গুঁতোয় আগস্ট মাসের গোড়াতেই মৌনব্রত ঘোষণা করেছিলেন রবি কিষান! রসিকতা করে বলেছিলেন, “আমাকে নিয়ে যে হারে সোশাল মিডিয়ায় ট্রোল-মিম শুরু হয়, সেসব দেখে বউ একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে- দয়া করে কিছুদিন একটু চুপ থাকো, নইলে তোমাকে ঘরে বন্দি করে রাখব। কারণ তুমি ঘর থেকে বেরলেই ভাইরাল হয়ে যাচ্ছ।”  কল্যাণ মণ্ডপমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন রবি কিষান। নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও আমূল পরিবর্তনের প্রশংসা করতে গিয়ে গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা করেছেন।  বিজেপি সাংসদ উত্তেজনার বশবর্তী হয়ে বলেন, “আমার তো এখন এই জায়গাটাকে স্পেন মনে হয়। খুব অদ্ভুত একটা জায়গা। পুরো স্মার্ট সিটি (উন্নত শহর) মনে হচ্ছে। আমি সব জায়গ...

প্রেমচর্চা উসকে ছুটির মুডে কোথায় ঘুরতে গেলেন?

Image
  শঙ্খচিল নিউজঃ    ‘কথা’ সিরিয়ালে একসঙ্গে কাজের সময়ই পরস্পরের কাছাকাছি আসেন! সিনেপাড়ার অন্দরে এমনই ফিসফাস। যদিও সাহেব বা সুস্মিতা কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু, ইন্ডাস্ট্রির পার্টি হোক বা কোনও ইভেন্ট, ফটোশ্যুটে বেশিরভাগ সময়ই একসঙ্গে দেখা যায় যুগলকে। সাম্প্রতিক পোস্টে সাগরপাড়ে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন দুজনে। অনেক সময়ই ছুটি কাটানোর ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নেন সাহেব-সুস্মিতা। একে অপরের জন্মদিনে সমাজমাধ্যমে আদুরে পোস্টে শুভেচ্ছাবার্তা জানান। ‘গঙ্গা’ ধারাবাহিকের প্রোমো শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, ‘আমার হিরো’। সেই পোস্টেও প্রেমের গুঞ্জনই উসকে দিয়েছিলেন সুস্মিতা তা বললে অত্যুক্তি হবে না।  সমুদ্রের পাড়ে যেন একে অপরের ভালোবাসায় ডুব দিয়েছেন। কখনও সাহেবের বাহুলগ্না তো কখনও আবার দু’হাত বাড়িয়ে সমুদ্রের মাঝে ক্যামেরাবন্দি সুস্মিতা। ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। মন্তব্য বাক্সে অনেকেই লিখেছেন, প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও সবটাই দিনের আলোর মতো স্পষ্ট।টলিগঞ্জের সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, ‘কথা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করত...

গৌরব জানত আমি বাইসেক্সুয়াল’ তারপর?

Image
  শঙ্খচিল নিউজঃ   টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছিল ‘লক আপ সিজন ২’-এ তাঁর পা রাখার পর থেকেই। শোয়ের মঞ্চে এসে স্বামী গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান তিনি। দীর্ঘ দাম্পত্যের পর তাঁদের এই সিদ্ধান্ত যেমন অনুরাগীদের অবাক করেছিল, তেমনই আকাঙ্ক্ষার যৌন পরিচয় নিয়ে করা মন্তব্যও আলোচনার কেন্দ্রে আসে। এবার সেই প্রসঙ্গে স্বামীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানান, বিয়ের আগেই নিজের যৌন পরিচয় সম্পর্কে গৌরবকে জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি, বিষয়টি গৌরবের অজানা ছিল না এবং বিয়ের আগে তাঁর স্বামী এই সত্য মেনে নিয়েছিলেন। আকাঙ্ক্ষার কথায়, “আমি খুব স্পষ্ট করেই বলেছিলাম যে বিয়ের আগে আমি বাইসেক্সুয়াল ছিলাম। আমার স্বামী সেটা মেনে নিয়েছিল।” অভিনেত্রীর আরও দাবি, এই বিষয়টি নিয়ে গৌরবের কোনও আপত্তি ছিল না। ‘লক আপ’-এ আকাঙ্ক্ষার যৌন পরিচয় নিয়ে প্রকাশ্য আলোচনা শুরু হয় শোয়ের আর এক প্রতিযোগী শ্রেয়া কালরার সঙ্গে তাঁর বচসার পর। সেই সময় আকাঙ্ক্ষা আবেগপ্রবণ হয়ে জানান, বিয়ের আগে তাঁর মহিলাদের সঙ্গে সম্প...

আমিরকে তোপ সোনম ওয়াংচুকের সত্যিই সোনমকে চিনতেন না আমির?

Image
    শঙ্খচিল প্রভাতী মণ্ডলঃ  তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন থ্রি ইডিয়টসের ‘চতুর’ অভিনেতা ওমি বৈদ্য। কিন্তু, দেখা মেলেনি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের । অথচ ‘বাস্তবের র‍্যাঞ্চো’ সোনমের চরিত্রেই অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন আমির। সোনম নিজেও বলেছিলেন, তাঁর জীবন থেকে অনুপ্রাণিত ‘থ্রি ইডিয়টস’। যদিও সেকথা অস্বীকার করে আমির ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে বলেছিলেন, এই সিনেমা তৈরির আগে তিনি বা পরিচালক রাজকুমার হিরানি , লেখক অভিজিৎ জোশী সোনমকে চিনতেন না। এই মন্তব্যে আমিরকে ‘গজনি’তে স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশের চরিত্রের সঙ্গে তুলনা করে চরম কটাক্ষ সোনমের। সম্প্রতি একটি পডকাস্টে অতিথির আসনে ছিলেন সোনম ওয়াংচুক। সাক্ষাতের কথা স্মরণ করিয়ে আমিরের স্মৃতিশক্তিকে কটাক্ষ এই শিক্ষাবিদ তথা সমাজকর্মীর। তাঁর কথায়, সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। যেখানে ‘গজনি’র লুকে দেখা মিলেছে আমিরের। সুপারস্টারকে সোনমের খোঁচা, “চরিত্রের মধ্যে নিজেকে এতটাই নিমজ্জিত করে রেখেছিলেন যে আমাদের সাক্ষাতের কথাই ভুলে গিয়েছেন!” তাঁদের সাক্ষাৎ কোনও সৌজন্য সাক্ষাৎ ছিল না। দীর্ঘক্ষণ ছব...

‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির

Image
  শঙ্খচিল লাবনী মান্নাঃ  এবার বাঙালির সেই ‘ম্যাটিনি আইডল’কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাসের শেষ রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি।  এবছর মহানায়কের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে তাঁকে আলাদা করে স্মরণ মোদির। একইসঙ্গে তিনি অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের কথাও উল্লেখ করেছেন। সত্যজিতের ‘নায়ক’ সিনেমায় ‘মহানায়কে’র অবিস্মরণীয় অভিনয়ের কথা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী ৩ সেপ্টেম্বর আমরা প্রবাদপ্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। অভিনয় জগতে তাঁর অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমী মানুষজন। তাঁদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, শ্রী সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমায় তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরা তাঁকে মনে রাখেন এই চরিত্রে।  সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।” ‘‘আগামী ৩ স...

ফেডারেশনকে ই-মেল বাইচুং'য়ের

Image
  শঙ্খচিল নিউজঃ   সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ গুরুতর সব প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া ৷ প্রশ্ন তুলে ফেডারেশনকে ই-মেলে কার্যত বোমা ছুড়লেন দেশের প্রাক্তন অধিনায়ক ৷ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে বাইচুং'য়ের ই-মেলে শোরগোল ভারতীয় ফুটবলে ৷ ব্রাজিল ফুটবল কনফেডারেশন'কে দেওয়া অগ্রিম অর্থ, ফিফার টিকিটের হিসেব এবং জাতীয় মহিলা দলের বকেয়া দৈনিক ভাতা না-মেটানোর মতো স্পর্শকাতর অভিযোগ রয়েছে শনিবার ফেডারেশন'কে পাঠানো বাইচুংয়ের ই-মেলে ৷ ফেডারেশনের শেষ এক্সিকিউটিভ সভার প্রসঙ্গ টেনে বাইচুং সেখানে জানতে চেয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে দেওয়া যে অগ্রিম অর্থের কথা প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন; তা ফেডারেশনের তহবিল থেকে মেটানো হয়েছে কি না ৷ যদি তা দেওয়া হয়ে থাকে, তবে তার পরিমাণ কত এবং পরবর্তীতে কে বা কারা সেই টাকা ফেডারেশনের অ্যাকাউন্টে ফেরত দেবে ? জাতীয় দলের দুর্বল পরিকাঠামো, আর্থিক নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও কোটি-কোটি টাকা ব্যয় করে ব্রাজিল ম্য়াচ আয়োজন নিয়ে আগেই সরব হয়েছিলেন বাইচুং ৷ এবার প্রশাসনিক স্তরেও সরাসরি অর্থ লেনদেন নিয়ে ...

ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ছাংতে'র

Image
  শঙ্খচিল নিউজঃ   সবুজ-মেরুন জনতার এহেন আশঙ্কার মধ্যে আশ্বাসবাণী দিলেন খোদ লালিয়ানজুয়ালা ছাংতে ৷ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'র বিচারে শনিবার বর্ষসেরা প্লেয়ারের সম্মান জিতে বাগানের নবাগত মিজো ফুটবলার জানালেন, কলকাতা তাঁকে সাদরে গ্রহণ করেছে ৷ কলকাতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় দলের এই তারকা উইঙ্গার এদিন সাংবাদিকদের বলেন, "দেশের সবচেয়ে বড় ক্লাব মোহনবাগানে যোগ দেওয়া আমার কাছে অত্যন্ত গর্বের ৷ ডুরান্ড কাপের ফাইনাল আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছি ৷ তবে কথা দিচ্ছি পূর্ণশক্তি নিয়ে আমরা প্রত্যাবর্তন করবই ৷ দলে চোট-আঘাতের কিছু সমস্য়া ছিল ৷ কিন্তু আইএসএল কিংবা আইএফএ শিল্ডের সময় সেসব আর থাকবে না ৷ সবমিলিয়ে আমাদের ঘিরে প্রত্যাশা প্রচুর ৷ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি ৷” ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বিচারে এই মরশুমের সেরা ফুটবলার হয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে ৷ জামশেদপুর এফসি'র ফুটবলার মহম্মদ সানান পেলেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ৷ তবে জামশেদপুর এফসি ভারতীয় ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় সেই দলের বেশ কিছু ফুটবলার'কে ঘিরে দলবদলের বা...

কলকাতা ডার্বির আগেই সুপার সিক্সে পৌঁছে গেল বাগান

Image
  শঙ্খচিল নিউজঃ  অ্যালেক্সে সাজি কিংবা কিয়ান নাসিরি'রা নিয়মিত খেলছেন ৷ শনিবার সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং'দেরও একাদশে রেখেছিল তারা ৷ তবু রেলওয়ে এফসি'র বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল মোহনবাগান ৷ কিন্তু শেষ পর্যন্ত 3-1 গোলে জিতে লিগ টেবলে তিনে উঠে এল সবুজ-মেরুন ৷  তবে মজার ব্যাপার লিগ টেবলে দু'য়ে থাকা ইস্টবেঙ্গলের আগে সুপার-সিক্সে পা রাখল তারা ৷ রবিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ-এ থেকে তৃতীয় দল হিসেবে সুপার-সিক্সে যাবে লাল-হলুদ ৷ আসলে এক ম্য়াচ বাকি থাকতেই কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার করল বেহালা এস এস ৷ সেই দলের বিরুদ্ধেই গ্রুপ পর্বের শেষ ম্য়াচে নামার কথা ছিল মোহনবাগানের ৷ কিন্তু বিএসএস নাম প্রত্যাহার করেন নেওয়ায় সেই ম্য়াচের তিন পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল বাস্তব রায়ের দল ৷ অর্থাৎ, 10 ম্য়াচে এখন 22 পয়েন্ট মোহনবাগানের ঝুলিতে ৷ তুলনায় এক ম্য়াচ কম খেলে দু'পয়েন্ট পিছিয়ে ইস্টবেঙ্গল ৷ রবিবার কাস্টমসের বিরুদ্ধে এক পয়েন্ট তাদেরও পৌঁছে দেবে সুপার সিক্সে ৷ তাহলে কলকাতা লিগে ডার্বির আগেই সুপার সিক্সে পৌঁছে যাবে দুই প্রধান ৷ উল্লেখ্য, গ্রুপ-এ থেকে ভবানীপুর আগ...

ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে ঈর্ষান্বিত ছেত্রী '২০ বছরের কেরিয়ারে সুযোগ হল না’

Image
  শঙ্খচিল নিউজঃ  হিসেব করলে সংখ্যাটা 20 বছর ৷ কিন্তু তাঁর কখনও সুযোগ হয়নি ব্রাজিলের বিরুদ্ধে ম্য়াচ খেলার ৷ তাই আগামী 3 অক্টোবর কলকাতার মাটিতে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নদের বিরুদ্ধে ভারতের হয়ে যে সকল ফুটবলাররা খেলবেন, তাঁদের প্রতি খানিকটা ঈর্ষান্বিত সুনীল ছেত্রী ৷ একদা ভারতীয় ফুটবলের পোস্টার বয় এখন প্রাক্তন ৷ শনিবার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ছেত্রী ৷ সেখানে তিনি সাফ জানালেন, একজন সাধারণ দর্শক হিসেবেই বিশ্বকাপ খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে ভারতের আসন্ন তিন আন্তর্জাতিক ফ্রেন্ডলি উপভোগ করবেন তিনি ৷ তখনই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে না-পারার একটা আক্ষেপ তাঁর কথায় প্রতিফলিত হয় ৷ মজার ছলে জাতীয় দলের সর্বাধিক গোলদাতা বলেন, "আমার 26 বছরের পেশাদার কেরিয়ার ৷ 20 বছর জাতীয় দলের হয়ে খেলেছি ৷ কিন্তু কখনও এই সুযোগ (ব্রাজিলের বিরুদ্ধে খেলার) পায়নি ৷ তাই খানিকটা হিংসে হচ্ছে বলা যায় ৷ তবে আশা করছি ছেলেরা ফিট থাকবে ৷ প্রাণপণ লড়াই ওরা সেই ম্য়াচে প্রতিপক্ষকে ছুড়ে দিতে পারবে ৷" ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার জন্য ফিফা আসিয়ান কাপ থেকে ন...

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

Image
সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল ,  দঃ বারাসাত :  বর্তমান সময়ে দাঁড়িয়ে খোলা হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ একান্তই প্রয়োজনীয় হয়ে উঠছে। এখনকার কমবেশি প্রায় অভিভাবকরা চেষ্টা করেন তাদের ছেলেমেয়েদেরকে শারীরিক ও মানসিক সব দিক থেকে বলিষ্ঠভাবে গড়ে তুলতে। সেই লক্ষ্যে খালি হাতে আত্মরক্ষার পাঠ বা ক্যারাটে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  ক্যারাটে প্রশিক্ষণ হলো একটি খালি হাতের জাপানি মার্শাল আর্ট বা যুদ্ধকৌশল, যা মূলত আত্মরক্ষা, শারীরিক সুস্থতা এবং মানসিক একাগ্রতা বৃদ্ধির জন্য অনুশীলন করা হয়। এতে মূলত ঘুষি (Punch), লাথি (Kick), হাঁটু ও কনুইয়ের আঘাত এবং বিভিন্ন ব্লকিং বা বাধা দেওয়ার কৌশল শেখানো হয়।  ক্যারাটেতে দক্ষতার স্তর বোঝাতে বিভিন্ন রঙের বেল্ট বা 'কিউ' (Kyu) ব্যবহার করা হয়। যেমন সাদা হলো শিক্ষানবিস বা একদম প্রাথমিক স্তর। হলুদ, কমলা, সবুজ ও নীল হলো মধ্যবর্তী স্তর, যেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ে। বাদামী হলো উচ্চতর স্তর, যেখানে নিখুঁত টেকনিক ও হিপ ভাইব্রেশনের ওপর জোর দেওয়া হয়।কালো বা  Black - Dan হলো মাস্টার বা প্র...

আগাছানাশক সহনশীল ধান চাষ ও বীজ উৎপাদন বিষয়ক বিশেষ কর্মশালা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে ।

Image
সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল:  সোনারপুর বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আমরা ক্রমে এগিয়ে চলেছি বিকশিত ভারতের দিকে। বিকশিত ভারত বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কৃষি সঙ্গে জড়িত যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষি কাজ করেন সেক্ষেত্রে তাদের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আগাছা  এবং জলবায়ু পরিবর্তনশীল সহনশীল জাতের বীজ সংগ্রহ এবং চাষ করা ।তাই কিভাবে কম খরচে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে কৃষক বন্ধুরা জমি থেকে আগাছা নির্মূল করতে পারেন এবং জলবায়ু পরিবর্তনশীল সহনশীল উন্নত জাত বীজ সংগ্রহ  এবং সর্বোপরি বীজ উৎপাদনের করে কৃষক বন্ধুদের আয় দ্বিগুন করতে পারেন বা আর্থিক ভাবে স্বচ্ছলতা আনতে পারেন সে বিষয়ে ২৯শে আগস্ট সোনারপুর আড়াপাঁচে  অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল এন্ড রিসার্চ ইনস্টিটিউশন (RKMVERI)-এর শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান (SSKVK)কেন্দ্রের ব্যবস্থাপনায় আইসিএআর- কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা (সিআরআরআই) কটক,ওড়িশা-র সহযোগিতায় আগাছা নাশক সহনশীল ধান চাষ ও বীজ উৎপাদন প্রশিক্ষণের উপর এক গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।...

দেশব্যাপী যুব সম্পৃক্ততা কর্মসূচি 'খেলো ইন্ডিয়া ডায়ালগ

 মালদা কলেজের এনএসএস ইউনিট এবং মাই ভারত মালদা দ্বারা আয়োজিত দেশব্যাপী যুব সম্পৃক্ততা কর্মসূচি 'খেলো ইন্ডিয়া ডায়ালগ – খেল কি বাত পিএম মোদী কে সাথ'-এর একটি আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করা হয় মালদা কলেজ অডিটোরিয়ামে।এই  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাষণ প্রদান করেন।এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা এবং তরুণ ক্রীড়াবিদদের ভারতের ক্রীড়া পরিমণ্ডল বিষয়ে ধারণা বিনিময়ের জন্য একটি মঞ্চ প্রদান করা।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড:সুকান্ত মজুমদার,জেলাশাসক রাজনবীর সিং কাপুর,বিজেপির মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ড:সুকান্ত মজুমদার দেশের তরুণ তরুণীদের উদ্দেশ্যে এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।

Scientists mull several reasons as trigger to the devastating Nepal flood that killed over 270 so far

Image
  Skip to content × With a blockage still lodged upstream on Indo-Nepal border, authorities warn a second flood and evacuation is now in place by The Plurals News Network August 27, 2026 3 minutes read 14 Views Youtube LinkedIn Whatsapp Cloud Scientists are exploring possible triggers to the devastating Nepal flood on Wednesday (Photo Source: Web) Nepal has been devastated by the flash floods in Rasuwa district on the Indo-Tibetan border on Wednesday morning, after the waters breached the river banks. The huge surge of water sent down sediment and boulders through the Bhote Koshi and Trishuli river systems, raising concerns over further potential downstream impacts. About 270 persons are feared dead, a sizeable number being Indians, while around 1500 are still missing.  “According to local reports, water levels in the Bhote Koshi basin began rising rapidly around 9am local time on August 26. The flood breached riverbanks and travelled downstream through the Bhote Koshi River ...