ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।
সুব্রত চক্রবর্তী: শঙ্খচিল , দঃ বারাসাত :
বর্তমান সময়ে দাঁড়িয়ে খোলা হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ একান্তই প্রয়োজনীয় হয়ে উঠছে। এখনকার কমবেশি প্রায় অভিভাবকরা চেষ্টা করেন তাদের ছেলেমেয়েদেরকে শারীরিক ও মানসিক সব দিক থেকে বলিষ্ঠভাবে গড়ে তুলতে। সেই লক্ষ্যে খালি হাতে আত্মরক্ষার পাঠ বা ক্যারাটে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ক্যারাটে প্রশিক্ষণ হলো একটি খালি হাতের জাপানি মার্শাল আর্ট বা যুদ্ধকৌশল, যা মূলত আত্মরক্ষা, শারীরিক সুস্থতা এবং মানসিক একাগ্রতা বৃদ্ধির জন্য অনুশীলন করা হয়। এতে মূলত ঘুষি (Punch), লাথি (Kick), হাঁটু ও কনুইয়ের আঘাত এবং বিভিন্ন ব্লকিং বা বাধা দেওয়ার কৌশল শেখানো হয়।
ক্যারাটেতে দক্ষতার স্তর বোঝাতে বিভিন্ন রঙের বেল্ট বা 'কিউ' (Kyu) ব্যবহার করা হয়। যেমন সাদা হলো শিক্ষানবিস বা একদম প্রাথমিক স্তর। হলুদ, কমলা, সবুজ ও নীল হলো মধ্যবর্তী স্তর, যেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ে। বাদামী হলো উচ্চতর স্তর, যেখানে নিখুঁত টেকনিক ও হিপ ভাইব্রেশনের ওপর জোর দেওয়া হয়।কালো বা Black - Dan হলো মাস্টার বা প্রশিক্ষক স্তর।
দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতে অবস্থিত World Amateur Shotokan Karate Fedaration of India একাডেমির প্রাথমিক থেকে শুরু করে প্রশিক্ষক লেভেল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ৩০শে আগস্ট 'বেল্ট এক্সামিনেশন ২০২৬' অনুষ্ঠিত হয়ে গেল।
এদিনের এই পরীক্ষা কেন্দ্রে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হানসি সুমন রায়, ৮-ম ব্ল্যাক বেল্ট , সেনসাই ঈশিতা সাহা,সেনসাই রুপম সাহা , সেনসাই জিয়ারুল গায়েন, সেনসাই সোমনাথ পুরকাইত, সেনসাই শুভজিৎ সরদার ও একাডেমির কর্ণধার তথা প্রধান প্রশিক্ষক ও দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে প্রেসিডেন্ট শিহান ডাই দেবেন্দ্রনাথ দে।
এদিন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের তাদের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বেল্ট প্রদান ও পরবর্তী বিভাগে উত্তীর্ণ করা হয় ।
একাডেমির কর্ণধার দেবেন্দ্রনাথ দে বলেন 'বর্তমানে নারীদের বাড়ির বাইরে বেরোলে যে কোন সময় যে কোন ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে ।তাই নিজেদের আত্মরক্ষার কথা মাথায় রেখে মার্শাল আর্ট শিখে রাখাটা একান্তই জরুরি । তবে যেভাবে ব্যাঙের ছাতার মতো চারিদিকে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে সে ব্যাপারে সঠিক প্রতিষ্ঠান এবং সঠিক শিক্ষাগুরু বেছে নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিভাবকদেরকে সতর্ক করেন।
Comments
Post a Comment