ফেডারেশনকে ই-মেল বাইচুং'য়ের
শঙ্খচিল নিউজঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ গুরুতর সব প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া ৷ প্রশ্ন তুলে ফেডারেশনকে ই-মেলে কার্যত বোমা ছুড়লেন দেশের প্রাক্তন অধিনায়ক ৷ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে বাইচুং'য়ের ই-মেলে শোরগোল ভারতীয় ফুটবলে ৷ ব্রাজিল ফুটবল কনফেডারেশন'কে দেওয়া অগ্রিম অর্থ, ফিফার টিকিটের হিসেব এবং জাতীয় মহিলা দলের বকেয়া দৈনিক ভাতা না-মেটানোর মতো স্পর্শকাতর অভিযোগ রয়েছে শনিবার ফেডারেশন'কে পাঠানো বাইচুংয়ের ই-মেলে ৷ ফেডারেশনের শেষ এক্সিকিউটিভ সভার প্রসঙ্গ টেনে বাইচুং সেখানে জানতে চেয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে দেওয়া যে অগ্রিম অর্থের কথা প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন; তা ফেডারেশনের তহবিল থেকে মেটানো হয়েছে কি না ৷ যদি তা দেওয়া হয়ে থাকে, তবে তার পরিমাণ কত এবং পরবর্তীতে কে বা কারা সেই টাকা ফেডারেশনের অ্যাকাউন্টে ফেরত দেবে ? জাতীয় দলের দুর্বল পরিকাঠামো, আর্থিক নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও কোটি-কোটি টাকা ব্যয় করে ব্রাজিল ম্য়াচ আয়োজন নিয়ে আগেই সরব হয়েছিলেন বাইচুং ৷ এবার প্রশাসনিক স্তরেও সরাসরি অর্থ লেনদেন নিয়ে ...