একরাতে তাপমাত্রা কমল প্রায় ৫ ডিগ্রি
কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির জেরে শহর ও শহরতলির একাধিক এলাকায় জল জমার খবর মিলেছে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়, যার প্রভাব শুক্রবার সকালেও অব্যাহত থাকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে এক রাতের মধ্যেই কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। তবে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া পুরোপুরি কাটছে না। দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও আগামী ২৪ ঘণ্টা বেশিরভাগ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে ঝাড়গ্রাম, ...