বিধায়কের সাহায্যে লালকেল্লা উড়ে গেল সুন্দরবনের সেলিমা।


সুব্রত চক্রবর্তী; শঙ্খচিল । 

কেন্দ্রীয় সরকারের 'মাই ভারত' (My Bharat) পোর্টালের প্রবন্ধ প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্যের সুবাদে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছিল বাসন্তীর নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা। কিন্তু তার সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় চরম আর্থিক অনটন। তবে ক্যানিং পশ্চিমের বিধায়কের সহযোগিতায় অবশেষে তার রাজধানী যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে।
সুন্দরবনের বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা।'মাই ভারত' (My Bharat) দপ্তরের আয়োজিত ইংরেজি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয় সে।তার প্রবন্ধের বিষয় ছিল  “Role of AI in building Bikshit Bharat by 2047”।দেশজুড়ে লাখ লাখ প্রতিযোগীর মধ্যে সেরা ২০০ জনের মধ্যে জায়গা করে নিয়ে লালকেল্লার স্বাধীনতা দিবস উদযাপনের আমন্ত্রণ পায় সে। কিন্তু দিনমজুর বাবার মেয়ের এমন সাফল্য যেমন গর্বের তেমনি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাদের আর্থিক অনটন লালকেল্লায় পাঠানোর সামর্থ্য কোথায় তাই একপ্রকার হাল ছেড়ে দেয় পরিবার সঙ্গে সেলিমাও কিন্তু সুন্দরবনবাসীর কাছে সেলিমারী সাফল্য যেমন গর্বের তেমনি তার দিল্লিতে পৌঁছাতে না পারাটাও কষ্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন পত্রপত্র পত্রিকার প্রকাশিত খবর থেকে সেলিমার এই সমস্যার কথা জানতে পারেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। তিনি তৎক্ষণাৎ সেলিমার দিল্লি যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন যাবতীয় বন্দোবস্ত তার বিধায়ক তহবিল থেকে করা হয় ।বিধায়কের আর্থিক সহায়তায় ও যাতায়াতের টিকিট নিশ্চিত হওয়ায় অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সেলিমার রাজধানীতে থাকার জন্য ১০ হাজার নগদ টাকাও দেওয়া হয়েছে। মেয়ে শেষ মুহূর্তে দিল্লিতে পৌঁছতে পেরে আপ্লুত হত দরিদ্র এই পরিবার। 
 এ বিষয়ে বিধায়ক পরেশ রাম দাস বলেন, “সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম আমাদের সুন্দরবনের ছাত্রী লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যেতে পারছে না আর্থিক কারণে। তারপর সমস্ত ব্যবস্থা করলাম। প্রশাসনের সাহায্য নিয়েই সেখানে পৌঁছনোর পর যে অনুমতিপত্র লাগে, তারও ব্যবস্থা করা হয়েছে। আমার বিধায়কের বেতন থেকে এই পরিবারটিকে সাহায্য করেছি।”

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার