সংকটে পাকিস্তান : এবার কি বালোচিস্তান পাকিস্তানের হাতছাড়া হচ্ছে?
বিশেষ সংবাদদাতা ; শঙ্খচিল : পাকিস্তান এখন গভীর সংকটে। একদিকে PoK পাকিস্তানের হাতছাড়ার উপক্রম। অন্যদিকে বালোচিস্তান একরকম হাতছাড়া হয়েই গেছে। তারমধ্যে আছে আভ্যন্তরিন বিদ্রোহ। সৌদি, তুরস্কের সঙ্গে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি, ইরান যুদ্ধে মধ্যস্থতা, ট্রাম্পে সঙ্গে দহররম মহরম, সব মিলিয়ে পাকিস্তানের বিদেশ নীতি এই মুহূর্তে বেশ ভালো বলেই ধরা হয়। তবে বিদেশ নীতি নজর কাড়লেও, ভিতর থেকে ক্ষতবিক্ষত জিন্নার লঙ্কা। রিপোর্ট বলছে, বর্তমানে চারটি ফ্রন্টে আগুন জ্বলছে পাকিস্তানের। আগুনের শিখা এতটাই লেলিহান আকার নিয়েছে যে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে শাহবাজ শরিফ, আসিম মুনিরদের। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকার ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করছে বিএলএ (BLA) ও টিটিপি (TTP), খাইবার পাখতুনখোয়ায় চলছে উপজাতীয় বিদ্রোহ এবং পাক অধিকৃত কাশ্মীর ‘পিওকে’ (PoK)-তে চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি স্বীকার করেছেন যে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। জোর গুঞ্জন চলছে, অস্থিরতার সুযোগ নিয়ে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুন...