একটি গ্রাম, হাজার হাজার স্বপ্ন—জলবায়ু লড়াইয়ে একটাই শপথ।
শিক্ষক দিবসের এই বিশেষ দিনে সুন্দরবনের পাথরপ্রতিমা থেকে শুরু হলো এক নতুন পথচলা। শিশু থেকে প্রবীণ, শিক্ষক থেকে সাধারণ মানুষ গ্রামবাংলার প্রতিটি স্তরের মানুষের কাছে জলবায়ু পরিবর্তন, সচেতনতা এবং ভবিষ্যৎ সুরক্ষার শিক্ষাকে পৌঁছে দেওয়ার এক নতুন উদ্যোগের সূচনা করলেন বিশ্বব্যাপি জলবায়ু গবেষক সৌভিক চোঙদার।
জলবায়ু গবেষক এবং বিশ্বব্যাপী Climate Communication and Education Model-( জলবায়ু যোগাযোগ শিক্ষা মডেল )এর আবিষ্কারক সৌভিক চোঙদার প্রথমবার গ্রামবাংলার মানুষের জন্য জলবায়ু শিক্ষার এই নতুন পথের সূচনা করলেন।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাঁর এই লড়াই শুধু গবেষণাগার, সম্মেলন বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না,এই শিক্ষা পৌঁছে দিতে হবে গ্রামের প্রতিটি শিশু, প্রতিটি পরিবার এবং সমাজের প্রতিটি মানুষের কাছে এমনটাই মনে করেন সৌভিক চোঙদার।
সুন্দরবনের পাথরপ্রতিমায় এই যাত্রার শুরুতেই একটি পুরো ব্লকের মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান এবং আশীর্বাদ পেয়েছেন তাঁর এই কাজে এক অসাধারণ প্রাপ্তি। শিশুদের মুখের হাসি, শিক্ষকদের সম্মান এবং সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ওনাকে আরও বড় দায়িত্বের পথ শুরু হয়েছে।
আজ সুন্দরবনের মানুষের কাছে , এটি শুধু একটি উদ্যোগের সূচনা নয় এটি এক নতুন শিক্ষার যাত্রার শুরু বাংলায় ।
একটি গ্রাম, হাজার হাজার স্বপ্ন। জলবায়ু লড়াই একটাই শপথ।সুন্দরবনের পাথরপ্রতিমা থেকে শিক্ষার এক নব সংকল্প।
যোগাযোগ এর জন্য ইমেইল করতে পারেন :sankhachilofficial@gmail.com / souvikchongder50@gmail.com
Comments
Post a Comment