ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে তৃণমূল যুবনেতা নরোত্তম মণ্ডল ওরফে নিতাই গ্রেফতার

 শঙ্খচিলঃ দুর্গাপুর: ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে তৃণমূলের যুবনেতা তথা পাণ্ডবেশ্বরের যুব সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাইকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরোত্তম মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় তাঁর দেখা মিলছিল না বলে স্থানীয় সূত্রে দাবি।২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই যুব তৃণমূলের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার