Posts

Showing posts with the label দক্ষিণ 24 পরগনা

পশ্চিমবঙ্গ দলিল লেখকদের নানা সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

Image
বিশ্বজিৎ হালদার: শঙ্খচিল  দক্ষিণ ২৪ পরগনা দলিল লেখক সমিতির উদ্যোগে এবং ঘাটেশ্বরা দলিল লেখক সমিতির তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দলিল লেখক সমিতির প্রতিনিধি, পদাধিকারী ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা দলিল লেখক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি ও প্রতিনিধিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়। সভার উদ্বোধনী বক্তব্যে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, দলিল লেখকরা সাধারণ মানুষের সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের নানাবিধ প্রশাসনিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ এলাকার অভিজ্ঞতা তুলে ধরেন। দলিল লেখকদের কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক জটিলতা, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা, পরিকাঠামোগত সীমাবদ্ধতা, কর্মপরিব...