জ্বালানির দাপটে স্ক্র্যাপের মুখে ৩ লক্ষ গাড়ি
শঙ্খচিল নিউজঃ সেকেন্ড-হ্যান্ড গাড়ির বাজারে দাপট ছিল ডিজেল এসইউভির। স্করপিও, ফর্চুনার বা থার- পুরনো গাড়ির হাটে এদের চাহিদা ছিল আকাশছোঁয়া । কিন্তু এখন সেই বাজারে নীরব পরিবর্তনের ইঙ্গিত । কারণ, দেশের জ্বালানি নীতিতে ক্রমশ গুরুত্ব পাচ্ছে ই-20 বা 20 শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল । তার প্রভাব পড়তে শুরু করেছে পুরনো গাড়ির কেনাবেচার বাজারেও । একই সঙ্গে সামনে আসছে আর এক বড় প্রশ্ন, রাজ্যে প্রায় 3 লক্ষ পুরনো যান কি এ বার স্ক্র্যাপের পথে ? বিশেষজ্ঞরা বলছেন, একই প্রভাব পড়বে অন্য রাজ্যেও ৷ পঞ্জাবে গত কয়েক বছরে ব্যবহৃত গাড়ির বাজার দ্রুত বেড়েছে । লুধিয়ানা, জলন্ধর, মোহালি এবং অমৃতসর এখন রাজ্যের সবচেয়ে বড় সেকেন্ড-হ্যান্ড গাড়ির কেন্দ্র হিসেবে পরিচিত । বড় গাড়ি, বিশেষ করে এসইউভি ও সেডানের চাহিদা দেশের বহু রাজ্যের তুলনায় এখানে অনেক বেশি । বাজার-তথ্য বিশ্লেষণকারী সংস্থা কারওয়ালের অনুমান, 2025 সালে পঞ্জাবে প্রায় 1.80 লক্ষ থেকে 1.95 লক্ষ পুরনো গাড়ির কেনাবেচা হয়েছে । জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যেই ব্যবহৃত গাড়ির বিক্রিতে বছরভিত্তিক বৃদ্ধির প্রবণতা দেখা গিয়েছে । তবে, এই বাজারের ভিতরে বদল আনছে E20 জ...