নববিকাশ ক্লাবে খুঁটি পুজোয় ঢাক বাজালেন মন্ত্রী অগ্নিমিত্রা

 

শঙ্খচিল নিউজঃ

  কাজল মিত্র: শরতের আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তার আগেই বার্নপুরে বেজে গেল দুর্গাপুজোর আগমনী সুর। রবিবার নববিকাশ ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল দেবীপক্ষের কাউন্টডাউন। আর সেই শুভ সূচনায় উপস্থিত থেকে নিজের হাতে ঢাক বাজিয়ে উৎসবের আনন্দে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।বৈদিক মন্ত্রোচ্চারণ ও রীতিনীতি মেনে এদিন খুঁটি পুজো সম্পন্ন হয়। ক্লাবের সদস্য ও এলাকার বহু বাসিন্দার উপস্থিতিতে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ। পুজোর আনুষ্ঠানিকতা শেষ হতেই অন্য ছবি ধরা পড়ে। ঢাকের কাঠি হাতে তুলে নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঢাকের বোলে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনস্থল। নববিকাশ ক্লাবের এই শুভ অনুষ্ঠানে থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ক্লাবের পক্ষ থেকে তাঁকে চিফ প্যাট্রন করায় সকলকে ধন্যবাদও জানান তিনি।তিনি আশা প্রকাশ করেন, এবছর নববিকাশ ক্লাবের পুজো আরও বড় আকারে মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। খুঁটি পুজোর সঙ্গে সঙ্গেই বার্নপুরে যেন সূচনা হয়ে গেল শারদোৎসবের।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার