Posts

Showing posts with the label সম্পাদকীয়

প্রতি ফোঁটায় অধিক ফসল' কৃষিক্ষেত্রে জলের সঠিক ব্যবহারে কেন্দ্রিয় উদ্যোগ

Image
  লাবনী মান্নাঃ  'পার ড্রপ মোর ক্রপ' (PDMC) প্রকল্প ক্ষুদ্র স্তরে সেচকে উৎসাহিত করার মাধ্যমে জলের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। এ বছর জুলাই মাস পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১১৫ লক্ষ হেক্টরেরও বেশি জমি সেচের আওতায় এসেছে। সরাসরি সুবিধা হস্তান্তর এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষকদের সাশ্রয়ী সেচ সুবিধা প্রদান করা হয়েছে।'পার ড্রপ মোর ক্রপ' বা 'প্রতি ফোঁটায় অধিক ফসল' (PDMC)-এর মাধ্যমে সেচ ব্যবস্থার কার্যক্ষমতা বৃদ্ধি হয়েছে। ভারতের ৮০%-এর বেশি জল সেচে ব্যবহৃত হলেও মোট চাষযোগ্য জমির প্রায় ৫০%-এ সেচের সুবিধা রয়েছে। তাই সেচের পরিধি বাড়ানো একটি জাতীয় অগ্রাধিকার। ক্ষুদ্র স্তরে সেচ ব্যবস্থার পরিধি বৃদ্ধির মাধ্যমে জলের অপচয় কমানো সম্ভবপর হয়। কেন্দ্র সরকারের এই প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫৫% এবং অন্যান্য কৃষকদের ৪৫% আর্থিক সহায়তা দেওয়া হয়। বিগত ৩ বছরে ৮,১২৩.২৪ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।এই উদ্যোগটি ২০০৬ সালে একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প হিসাবে শুরু হয়, যা পরবর্তীকালে ২০১০-১১ সালে 'ন্যাশনাল মিশন অ...