নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা

 

শঙ্খচিল নিউজঃ

  ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানপুরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনা কী কারণে মজুত করে রাখা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকা থেকে বাংলাদেশের সীমান্ত খুব কাছে। বাংলাদেশে এই সোনা পাচার করা হচ্ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে ফুলবাড়ি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সোনা পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৫ কেজি ৬০৭ গ্রাম। বিএসএফের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার