খড়্গপুরে একাধিক ছিনতাইয়ের কিনারা, গ্রেপ্তার ৩

শঙ্খচিল নিউজ: 
পশ্চিম মেদিনীপুর :
গত তিন মাসে খড়্গপুর শহরে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার কিনারা করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ’টি সোনার হার।

বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, মে থেকে আগস্ট মাসের মধ্যে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ একটি ছিনতাইকারী গ্যাংয়ের সন্ধান পায়। মোট ছ’টি ছিনতাইয়ের ঘটনায় ওই গ্যাংয়ের সদস্যরা জড়িত ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সুপার জানান, ধৃতদের মধ্যে একজনের নাম সুরজ কাহার। বাকি দু’জন নাবালক। প্রত্যেকেই খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ছ’টি সোনার হার ছিনতাইয়ের ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার