নেশা মুক্ত যুবসমাজ গড়তে একদিনের বিশেষ সচেতনতা শিবির জয়নগর পিসি পাল স্কুলে

নেশা মুক্ত যুবসমাজ গড়তে একদিনের বিশেষ সচেতনতা শিবির  জয়নগর পি সি পাল স্কুলে ।

সুব্রত চক্রবর্তী; শঙ্খচিল:  জয়নগর। 
বিজ্ঞানের উন্নত প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে দেশ। ২০৪৭ সালের মধ্যে "বিকশিত ভারত"এর স্বপ্ন দেখছে দেশ।  কিন্তু সেই উন্নত প্রযুক্তির হাত ধরে ক্রমে মোবাইল স্ক্রিনের নীল আলোর হাতছানিতে হারিয়ে যাচ্ছে শত শত তরুন তাজা প্রাণ ।বিপথগামী হচ্ছে বিভিন্ন মাদক জাতীয় দ্রব্যের করাল গ্রাসে । কিন্তু এই যুবসমাজ আগামীর ভবিষ্যৎ। তাই তাদেরকে সুস্থ পথে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে শারীরিক মানসিক আধ্যাত্মিক সব দিক দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে ডাক দেওয়া হয়েছে নেশা মুক্ত যুবসমাজ, নেশা মুক্ত ভারত। 
এই অনুষ্ঠানের অংশ হিসেবে  প্রজাপিতা ব্রহ্মাশ কুমারী ঈশ্বরিয়া বিশ্ব বিদ্যালয়ের নামক স্বেচ্ছাসেবী সংস্থার  উদ্যোগে এবং জয়নগর পি সি পাল ইনস্টিটিউশনের ব্যবস্থাপনায় ১৪ই আগস্ট ২০২৬ শুক্রবার '১০ কোটি নেশা মুক্তি প্রতিজ্ঞা ও মহা অভিযান ২০২৬'  শীর্ষক এক
জাতীয় সচেতনতা ও শপথ অভিযান কর্মসূচি পালন করা হলো।
এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে কিভাবে মানসিক-বৌদ্ধিক- সামাজিক বিকাশ ঘটতে পারে তার দিক নির্দেশনা করেন সংস্থার অন্যতম সদস্যা সুপর্ণা সরকার ও আগত অতিথিরা । যুব সমাজ তথা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নেশার কুফল তার ভয়ঙ্কর পরিণতি  সম্পর্কে সচেতন করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও উক্ত সংস্থার সদস্যরা। 
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর অনুপ কুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
আগামী দিনের নেশা মুক্ত যুব সমাজ গড়ে তোলার শপথ বাক্য পাঠ সঙ্গে মানসিক প্রশান্তির জন্য  মেডিটেশনও করানো হয় উপস্থিত কয়েকশ ছাত্র-ছাত্রীদের মধ্যে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিদ্যালয় হিসেবে এবং তাদের কে এমন সুন্দর ব্যবস্থাপনা প্রদানের জন্য সংস্থার পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার