চিরকাল যে সঙ্গে ছিল সে কোথায় গেল
শঙ্খচিল লাবনী মান্নাঃ বাবা ছিলেন শিশু ভোলানাথ! আপন মনে সারা বাড়িময় ঘুরে বেড়াতেন-আর যেখানে যত কাগজের টুকরা পড়ে থাকতো-এনে জড়ো করতেন তাঁর মাথার বালিশের তলায়! তিনি গান শুনতে খুব ভালবাসতেন। তাঁর সামনে বসে হারমোনিয়াম বাজিয়ে তবলা-সঙ্গত সহযোগে গান গাইলে তিনি খুব খুশী হতেন! ছন্দবহুল বা উদ্দীপন সঙ্গীত গাইলে-তিনি উত্তেজিত হতেন এবং বিভিন্ন অভিব্যক্তি দ্বারা তা প্রকাশ করতেন! মা মারা যাবার পর আমার ভাশুর{কাজী সব্যসাচী} যখন বাবাকে তাঁর কাছে নিয়ে গেলেন--তখনো বাবাকে মায়ের ঘর থেকে বের করা সহজ হয়নি! তিনি বার বার মা'র শূন্য চৌকিটার দিকে আঙ্গুল দেখিয়ে কি যেন হুঙ্কার ছেড়ে বলতে চাইছিলেন! হয়তো বলতে চাইছিলেন, চিরকাল যে সঙ্গে ছিল সে কোথায় গেল..! — কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সেবিকার যত্নে, মায়ের স্নেহে আগলে রেখেছিলেন যিনি, তিনি উমা কাজী। এই ব্রাহ্মণ-কন্যাটি ছিলেন কবির পুত্র কাজী সব্যসাচীর স্ত্রী, বিদ্রোহী কবি নজরুলের পুত্রবধূ। কাজী নজরুল ইসলাম নিজের "মা" বাদেও আর একজন নারীর মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন ! যে নারী সন্তানের মতো নির্বাক ও...