গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের হাসছে সবাই
শঙ্খচিল নিউজঃ রবি কিষান বরাবরই চর্চার শিরোনামে বিরাজমান। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! বর্তমানে নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। আতশকাচে তারকা সংসদের মন্তব্য। মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল! ফের হাসির খোরাক গোরক্ষপুর সাংসদ রবি কিষান। তাঁর কথায় হেসে লুটোপুটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। লাগাতার মিমের গুঁতোয় আগস্ট মাসের গোড়াতেই মৌনব্রত ঘোষণা করেছিলেন রবি কিষান! রসিকতা করে বলেছিলেন, “আমাকে নিয়ে যে হারে সোশাল মিডিয়ায় ট্রোল-মিম শুরু হয়, সেসব দেখে বউ একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে- দয়া করে কিছুদিন একটু চুপ থাকো, নইলে তোমাকে ঘরে বন্দি করে রাখব। কারণ তুমি ঘর থেকে বেরলেই ভাইরাল হয়ে যাচ্ছ।” কল্যাণ মণ্ডপমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন রবি কিষান। নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও আমূল পরিবর্তনের প্রশংসা করতে গিয়ে গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা করেছেন। বিজেপি সাংসদ উত্তেজনার বশবর্তী হয়ে বলেন, “আমার তো এখন এই জায়গাটাকে স্পেন মনে হয়। খুব অদ্ভুত একটা জায়গা। পুরো স্মার্ট সিটি (উন্নত শহর) মনে হচ্ছে। আমি সব জায়গ...