ফেডারেশনকে ই-মেল বাইচুং'য়ের

 

শঙ্খচিল নিউজঃ

  সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ গুরুতর সব প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া ৷ প্রশ্ন তুলে ফেডারেশনকে ই-মেলে কার্যত বোমা ছুড়লেন দেশের প্রাক্তন অধিনায়ক ৷ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে বাইচুং'য়ের ই-মেলে শোরগোল ভারতীয় ফুটবলে ৷ ব্রাজিল ফুটবল কনফেডারেশন'কে দেওয়া অগ্রিম অর্থ, ফিফার টিকিটের হিসেব এবং জাতীয় মহিলা দলের বকেয়া দৈনিক ভাতা না-মেটানোর মতো স্পর্শকাতর অভিযোগ রয়েছে শনিবার ফেডারেশন'কে পাঠানো বাইচুংয়ের ই-মেলে ৷ ফেডারেশনের শেষ এক্সিকিউটিভ সভার প্রসঙ্গ টেনে বাইচুং সেখানে জানতে চেয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে দেওয়া যে অগ্রিম অর্থের কথা প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন; তা ফেডারেশনের তহবিল থেকে মেটানো হয়েছে কি না ৷ যদি তা দেওয়া হয়ে থাকে, তবে তার পরিমাণ কত এবং পরবর্তীতে কে বা কারা সেই টাকা ফেডারেশনের অ্যাকাউন্টে ফেরত দেবে ? জাতীয় দলের দুর্বল পরিকাঠামো, আর্থিক নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও কোটি-কোটি টাকা ব্যয় করে ব্রাজিল ম্য়াচ আয়োজন নিয়ে আগেই সরব হয়েছিলেন বাইচুং ৷ এবার প্রশাসনিক স্তরেও সরাসরি অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন তুললেন 'পাহাড়ি বিছে' ৷ বিশ্বকাপের টিকিট বণ্টন নিয়েও স্বচ্ছতার দাবি তুলেছেন প্রাক্তন অধিনায়ক। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ফেডারেশনকে কতগুলি কমপ্লিমেন্টারি টিকিট পাঠিয়েছিল এবং ফেডারেশন নিজে তহবিল থেকে কতগুলি টিকিট কিনেছিল, সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে বলেছেন তিনি ৷

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার