গৌরব জানত আমি বাইসেক্সুয়াল’ তারপর?
শঙ্খচিল নিউজঃ
টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছিল ‘লক আপ সিজন ২’-এ তাঁর পা রাখার পর থেকেই। শোয়ের মঞ্চে এসে স্বামী গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান তিনি। দীর্ঘ দাম্পত্যের পর তাঁদের এই সিদ্ধান্ত যেমন অনুরাগীদের অবাক করেছিল, তেমনই আকাঙ্ক্ষার যৌন পরিচয় নিয়ে করা মন্তব্যও আলোচনার কেন্দ্রে আসে। এবার সেই প্রসঙ্গে স্বামীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানান, বিয়ের আগেই নিজের যৌন পরিচয় সম্পর্কে গৌরবকে জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি, বিষয়টি গৌরবের অজানা ছিল না এবং বিয়ের আগে তাঁর স্বামী এই সত্য মেনে নিয়েছিলেন। আকাঙ্ক্ষার কথায়, “আমি খুব স্পষ্ট করেই বলেছিলাম যে বিয়ের আগে আমি বাইসেক্সুয়াল ছিলাম। আমার স্বামী সেটা মেনে নিয়েছিল।” অভিনেত্রীর আরও দাবি, এই বিষয়টি নিয়ে গৌরবের কোনও আপত্তি ছিল না। ‘লক আপ’-এ আকাঙ্ক্ষার যৌন পরিচয় নিয়ে প্রকাশ্য আলোচনা শুরু হয় শোয়ের আর এক প্রতিযোগী শ্রেয়া কালরার সঙ্গে তাঁর বচসার পর। সেই সময় আকাঙ্ক্ষা আবেগপ্রবণ হয়ে জানান, বিয়ের আগে তাঁর মহিলাদের সঙ্গে সম্পর্ক ছিল। পরে নিজের জীবনের পরিবর্তিত পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি।
Comments
Post a Comment