ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে ঈর্ষান্বিত ছেত্রী '২০ বছরের কেরিয়ারে সুযোগ হল না’

 

শঙ্খচিল নিউজঃ

 হিসেব করলে সংখ্যাটা 20 বছর ৷ কিন্তু তাঁর কখনও সুযোগ হয়নি ব্রাজিলের বিরুদ্ধে ম্য়াচ খেলার ৷ তাই আগামী 3 অক্টোবর কলকাতার মাটিতে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নদের বিরুদ্ধে ভারতের হয়ে যে সকল ফুটবলাররা খেলবেন, তাঁদের প্রতি খানিকটা ঈর্ষান্বিত সুনীল ছেত্রী ৷ একদা ভারতীয় ফুটবলের পোস্টার বয় এখন প্রাক্তন ৷ শনিবার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ছেত্রী ৷ সেখানে তিনি সাফ জানালেন, একজন সাধারণ দর্শক হিসেবেই বিশ্বকাপ খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে ভারতের আসন্ন তিন আন্তর্জাতিক ফ্রেন্ডলি উপভোগ করবেন তিনি ৷ তখনই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে না-পারার একটা আক্ষেপ তাঁর কথায় প্রতিফলিত হয় ৷ মজার ছলে জাতীয় দলের সর্বাধিক গোলদাতা বলেন, "আমার 26 বছরের পেশাদার কেরিয়ার ৷ 20 বছর জাতীয় দলের হয়ে খেলেছি ৷ কিন্তু কখনও এই সুযোগ (ব্রাজিলের বিরুদ্ধে খেলার) পায়নি ৷ তাই খানিকটা হিংসে হচ্ছে বলা যায় ৷ তবে আশা করছি ছেলেরা ফিট থাকবে ৷ প্রাণপণ লড়াই ওরা সেই ম্য়াচে প্রতিপক্ষকে ছুড়ে দিতে পারবে ৷" ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার জন্য ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ভারতীয় ফুটবল দল ৷ যা নিয়ে বিতর্ক এবং জলঘোলা কম হয়নি ৷ ছেত্রী বলছেন, "কেন ভারতীয় দল সে সময় অন্য টুর্নামেন্টে খেলবে না সে উত্তর কোচ ভালো দিতে পারবেন ৷ আমায় জিজ্ঞাসা করবেন না ৷ আমি এখন আপনাদের মতো কেবলই দর্শক ৷ আপনাদের মতোই পানামা, ব্রাজিল কিংবা উরুগুয়ে ম্য়াচ আমি দর্শক হিসেবে উপভোগ করব ৷” কোনও কোনও মহলে রব উঠেছিল ব্রাজিলের বিরুদ্ধে নাকি সুনীল ছেত্রী কিছুক্ষণের জন্য মাঠে নামতে পারেন ৷ যে প্রশ্ন শুনে হতবাক চল্লিশ পেরনো প্রাক্তন অধিনায়ক ৷ ছেত্রী বলেন, "আমি 20 মিনিট এখন অনুশীলন করতে পারি না ৷ আমার বয়স এখন 42 ৷ ঠিকভাবে এখন দৌড়তেও পারছি না ৷ তাছাড়া দল তো তৈরি হয়েছে ৷ প্রচুর তরুণ ফুটবলাররা রয়েছে ৷ 

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার