দেশব্যাপী যুব সম্পৃক্ততা কর্মসূচি 'খেলো ইন্ডিয়া ডায়ালগ
মালদা কলেজের এনএসএস ইউনিট এবং মাই ভারত মালদা দ্বারা আয়োজিত দেশব্যাপী যুব সম্পৃক্ততা কর্মসূচি 'খেলো ইন্ডিয়া ডায়ালগ – খেল কি বাত পিএম মোদী কে সাথ'-এর একটি আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করা হয় মালদা কলেজ অডিটোরিয়ামে।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাষণ প্রদান করেন।এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা এবং তরুণ ক্রীড়াবিদদের ভারতের ক্রীড়া পরিমণ্ডল বিষয়ে ধারণা বিনিময়ের জন্য একটি মঞ্চ প্রদান করা।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড:সুকান্ত মজুমদার,জেলাশাসক রাজনবীর সিং কাপুর,বিজেপির মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ড:সুকান্ত মজুমদার দেশের তরুণ তরুণীদের উদ্দেশ্যে এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।
Comments
Post a Comment