ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ছাংতে'র

 

শঙ্খচিল নিউজঃ

  সবুজ-মেরুন জনতার এহেন আশঙ্কার মধ্যে আশ্বাসবাণী দিলেন খোদ লালিয়ানজুয়ালা ছাংতে ৷ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'র বিচারে শনিবার বর্ষসেরা প্লেয়ারের সম্মান জিতে বাগানের নবাগত মিজো ফুটবলার জানালেন, কলকাতা তাঁকে সাদরে গ্রহণ করেছে ৷ কলকাতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় দলের এই তারকা উইঙ্গার এদিন সাংবাদিকদের বলেন, "দেশের সবচেয়ে বড় ক্লাব মোহনবাগানে যোগ দেওয়া আমার কাছে অত্যন্ত গর্বের ৷ ডুরান্ড কাপের ফাইনাল আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছি ৷ তবে কথা দিচ্ছি পূর্ণশক্তি নিয়ে আমরা প্রত্যাবর্তন করবই ৷ দলে চোট-আঘাতের কিছু সমস্য়া ছিল ৷ কিন্তু আইএসএল কিংবা আইএফএ শিল্ডের সময় সেসব আর থাকবে না ৷ সবমিলিয়ে আমাদের ঘিরে প্রত্যাশা প্রচুর ৷ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি ৷” ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বিচারে এই মরশুমের সেরা ফুটবলার হয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে ৷ জামশেদপুর এফসি'র ফুটবলার মহম্মদ সানান পেলেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ৷ তবে জামশেদপুর এফসি ভারতীয় ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় সেই দলের বেশ কিছু ফুটবলার'কে ঘিরে দলবদলের বাজারে পারদ চড়েছে ৷ তার মধ্যে সানান একজন ৷ উদীয়মান এই উইঙ্গারের কাছে আইএসএল চ্য়াম্পিয়ন ইস্টবেঙ্গল ও মোহনবাগান দু'দলেরই প্রস্তাব রয়েছে ৷ কোন দলে যাচ্ছেন তিনি ? প্রশ্নের উত্তরে সানান জানালেন, আরেকটু সময় অপেক্ষা করতে ৷ 

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার