‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির

 

শঙ্খচিল লাবনী মান্নাঃ 
এবার বাঙালির সেই ‘ম্যাটিনি আইডল’কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাসের শেষ রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। 
এবছর মহানায়কের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে তাঁকে আলাদা করে স্মরণ মোদির। একইসঙ্গে তিনি অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের কথাও উল্লেখ করেছেন। সত্যজিতের ‘নায়ক’ সিনেমায় ‘মহানায়কে’র অবিস্মরণীয় অভিনয়ের কথা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী ৩ সেপ্টেম্বর আমরা প্রবাদপ্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। অভিনয় জগতে তাঁর অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমী মানুষজন। তাঁদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, শ্রী সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমায় তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরা তাঁকে মনে রাখেন এই চরিত্রে। 
সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।” ‘‘আগামী ৩ সেপ্টেম্বর আমরা প্রবাদপ্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। অভিনয় জগতে তাঁর অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমী মানুষজন। তাঁদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, শ্রী সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমায় তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরা তাঁকে মনে রাখেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।” সেখান থেকেই ‘মন কি বাত’ করেছেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মশতবর্ষ বেশ আড়ম্বরের সঙ্গে পালনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এদিন প্রধানমন্ত্রী জানালেন, কেন্দ্রীয় স্তরেও তা উদযাপন করা হবে। 

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার