প্রেমচর্চা উসকে ছুটির মুডে কোথায় ঘুরতে গেলেন?

 

শঙ্খচিল নিউজঃ

   ‘কথা’ সিরিয়ালে একসঙ্গে কাজের সময়ই পরস্পরের কাছাকাছি আসেন! সিনেপাড়ার অন্দরে এমনই ফিসফাস। যদিও সাহেব বা সুস্মিতা কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু, ইন্ডাস্ট্রির পার্টি হোক বা কোনও ইভেন্ট, ফটোশ্যুটে বেশিরভাগ সময়ই একসঙ্গে দেখা যায় যুগলকে। সাম্প্রতিক পোস্টে সাগরপাড়ে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন দুজনে। অনেক সময়ই ছুটি কাটানোর ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নেন সাহেব-সুস্মিতা। একে অপরের জন্মদিনে সমাজমাধ্যমে আদুরে পোস্টে শুভেচ্ছাবার্তা জানান। ‘গঙ্গা’ ধারাবাহিকের প্রোমো শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, ‘আমার হিরো’। সেই পোস্টেও প্রেমের গুঞ্জনই উসকে দিয়েছিলেন সুস্মিতা তা বললে অত্যুক্তি হবে না।  সমুদ্রের পাড়ে যেন একে অপরের ভালোবাসায় ডুব দিয়েছেন। কখনও সাহেবের বাহুলগ্না তো কখনও আবার দু’হাত বাড়িয়ে সমুদ্রের মাঝে ক্যামেরাবন্দি সুস্মিতা। ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। মন্তব্য বাক্সে অনেকেই লিখেছেন, প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও সবটাই দিনের আলোর মতো স্পষ্ট।টলিগঞ্জের সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, ‘কথা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেসময়ই ভেঙে যায় সুস্মিতার পুরনো প্রেম। এবিষয়ে সুস্মিতা নীরব থাকলেও বেশ কয়েকবার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায় তাঁকে কাঠগড়ায় তুলেছিলেন। 

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার