কেন মেসিকে লালকার্ড দেখানো হলো না - বিশ্বজুড়ে সমালোচনা

মেসি' নামটার জাদুতেই হয়তো মেসিকে লাল কার্ড দেখানো হলো না। তিনি কিংবদন্তি ফুটবলার। তাই বলে নিয়ম তো তার জন্য বদলানো যায়না। হ্যাটট্রিক করলেও লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে নতুন বিতর্ক। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে এক ট্যাকলের ঘটনায় প্রশ্ন উঠেছে, রেফারির সিদ্ধান্তে কি সুবিধা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক? অনেকেই বলছেন, স্রেফ নামের জোরে লাল কার্ডের শাস্তি থেকে বেঁচে গেলেন এলএম ১০।  ঘটনাটি ঘটে মেসির প্রথম গোলের কিছুক্ষণ পর। আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির কাছে তখন বলের নিয়ন্ত্রণ। পিছন দিক থেকে বল কাড়তে গিয়ে মান্ডিকে ফাউল করেন মেসি। রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনও কার্ড দেখাননি।

  রিপ্লেতে দেখা যায়, মেসির বুটের স্টাড মান্ডির ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝামাঝি অংশে লেগেছে। ফুটবলের নিয়ম অনুযায়ী, এ ধরনের ট্যাকলে স্টাড উঁচু থাকলে সাধারণত হলুদ কার্ড দেখানো হয়। আর প্রতিপক্ষ ফুটবলারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে সরাসরি লাল কার্ডও দেওয়া যেতে পারে। সেই কারণেই রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সোশাল মিডিয়ায় মেসির সেই ট্যাকলের ভিডিও দ্রুত ভাইরাল হয়। অনেকেই বলে বসেন, অন্য কোনও ফুটবলার এমন ট্যাকল করলে অন্তত হলুদ কার্ড দেখতেন। কেউ কেউ রেফারির পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার