ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার


 সুব্রত চক্রবর্তী, শঙ্খচিল:

আবারও "দক্ষিণ ২৪পরগনা জেলার বড়ো সাফল্য ; 2 জোড়া সোনা জয় জাতীয়দলে। 
 বিড়লা দেবজ্যোতি স্কুলে  ১৬তম কাইজেন ওপেন ন্যাশানাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ ২০২৬ এ দেবব্রত  ক্যারাটে একাডেমির কৃতি ছাত্র সেনসাই বাবাই কর্মকার দক্ষিণ বারাশত তথা সমগ্র জেলার থেকে একাই অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়ে জাতীয়দলে  জোড়া সোনার পদক  জয়লাভ করে। কাতা ও কুমিতে  দুটি বিভাগে অনুর্ধ সতেরো বছরের পুরুষ  বিভাগে  অন্য সমস্ত প্রতিযোগীদের পরাস্ত করে সাফল্যের মুকুট ছিনিয়ে নেয় বাবাই। তার এই সাফল্যের ফলে এশিয়াডে অংশগ্রহণ করার একধাপ নিশ্চিত হয়ে গেল বলে জানান দেবব্রত ক্যারাটে একাডেমির কর্নধার ও প্রত্যয়ের চিফ কোচ ও চিফ টেকনিক্যাল ডাইরেক্টর শিহান দেবব্রত হালদার। 
উল্লেখ্য,ভারতবর্ষের তামিলনাড়ু, কর্নাটক, বিহার, আসাম, ওড়িশা, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের ৭টি জেলা এবং প্রতিবেশী দেশ গুলোর মধ্যে নেপাল ও সিকিম  থেকে সবমিলিয়ে ৩৪৩জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুর্ধ সতেরো বিভাগে অংশগ্রহণকারী বিভিন্ন জেলা থেকে আগত ৩৭ জনকে হারিয়ে আমাদের জেলার একমাত্র চ্যাম্পিয়ন হয় বাবাই কর্মকার। তার এই জয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয়নগর ব্লকের দক্ষিণ বারাশতের দেবব্রত ক্যারাটে একাডেমির কর্নধার ও প্রত্যয়ের চিফ কোচ ও চিফ টেকনিক্যাল ডাইরেক্টর এবং বর্তমানে স্পোর্টস ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার রাজ্য ও জেলা কমিটির বিশেষ দায়িত্বে থাকা শিলিগুড়িতে  জাতীয়দলের অন্যতম কোচ শিহাণ দেবব্রত হালদার জানান,  তার লক্ষ্য আগামীতে এশিয়াডে খেলা। সেই লক্ষ্যে এগিয়ে চলেছর সেনসাই বাবাই কর্মকারের।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।