অনাকাঙ্খিত কল বা মেসেজ আটকাতে TRAI DND App টি এখন প্রধান মাধ্যম ।
স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত বার্তা ও কলের বিষয়ে অভিযোগ জানানোর ক্ষেত্রে গ্রাহকদের জন্য ‘TRAI DND’ অ্যাপটি ভারতে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে যা কিনা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI'র নিয়ন্ত্রণে রয়েছে
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে TRAI'র কাছে প্রাপ্ত মোট ১০ লাখ ৮৫ হাজার অভিযোগের মধ্যে ৯ লাখ ৬৬ হাজার বা ৮৯ শতাংশই এই অ্যাপের মাধ্যমে দায়ের করা হয়েছে - চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অ্যাপটি ৩৩ লাখ ১৬ হাজার বার ডাউনলোড করা হয়েছে
TRAI (TelecomRegulatoryAuthorityofIndia) এর তরফে এটাও জানা গিয়েছে যে, ২২ কোটি ৪০ লাখ গ্রাহক তাঁদের ‘ডু নট ডিস্টার্ব’ বা DND বা অনাকাঙ্ক্ষিত বার্তা ও কল না পাওয়ার পছন্দ বা অগ্রাধিকার পছন্দ করেছেন; যা দেশের মোট ১৩৪ কোটি ৮০ লাখ মোবাইল গ্রাহকের প্রায় ১৬ শতাংশ - অন্যদিকে, ১১২ কোটিরও বেশি গ্রাহক এ ধরনের কোনও পদক্ষেপ করেননি - এই ১১২ কোটি গ্রাহকের কাছে টেলি-মার্কেটারদের তরফে বিজ্ঞাপন ধর্মী বার্তা বা কল যাচ্ছে
TRAI জানিয়েছে, গ্রাহকদের পছন্দের ভিত্তিতে যাচাই-বাছাইয়ের পর এই DND (DoNotDisturb)
ব্যবস্থার মাধ্যমে প্রায় ১৪৮ কোটি বিজ্ঞাপন ধর্মী কল এবং ৭৩০ কোটি বিজ্ঞাপন ধর্মী এসএমএস (SMS) আটকে দেওয়া বা ব্লক করা সম্ভব হয়েছে।
Comments
Post a Comment