এনসিপিআই সাংসদদের নোটিস লোকসভার স্পিকারের

 

শঙ্খচিল নিউজঃ

 বিদ্রোহী’ সাংসদদের সদস্যপদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় মঙ্গলবারই প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ NCPI-এর ২০ জন সাংসদকে নোটিস জারির নির্দেশ দিয়েছিল। এ বার সেই ২০ জন সাংসদকে নোটিস পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে সাংসদদের থেকে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে NCPI সাংসদদের নোটিস পাঠাল লোকসভার স্পিকারের অফিস। সাংসদ পদ খারিজ কেন হবে না, তা জানাতে সাতদিন সময় দেওয়া হল। এদিকে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। কলকাতা বইমেলার অ্যাডভাইজরি কমিটি বদল করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়। রাজ্যে পালাবদলের কয়েকদিন পরেই তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ NCPI নামে একটি দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। বর্ষাকালীন অধিবেশনে সংসদে তাঁদের জন্য পৃথক আসনে বসার ব্যবস্থাও করা হয়েছিল। এরই মাঝে ভারতীয় সংবিধানে দশম তফসিল বা ‘অ্যান্টি-ডিফেকশন ল’ লঙ্ঘনের দাবিতে লোকসভার স্পিকারের কাছে ২০ জন সাংসদের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন অভিষেক। দীর্ঘদিন এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Comments

Popular posts from this blog

ওয়ার্ল্ড অ্যামেচার সোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা বারাসাতে।

"কৃষি পর্যটন মেলা: প্রকৃতির পান্থশালা"শীর্ষক একদিনের কৃষি মেলা হয়ে গেল ঝাড়গ্রামে।

ক্যারাটেতে এশিয়াড খেলার লক্ষ্যে জয়নগরের বাবাই কর্মকার