আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক
শঙ্খচিল নিউজঃ
কানাডাতেও ভাগবতের সফরের বিরোধিতা হয়। মানবাধিকার সংগঠন থেকে দেশের সাংসদরা পর্যন্ত বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। RSS-কে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। এবার আমেরিকাতেও ভাগবতের সফরের বিরোধিতা শুরু হয়েছে। নিউ ইয়র্ক সিটি হলের বাইরে যৌথ সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান জানায় বিভিন্ন সংগঠন। ভাগবতের ওই সভা বাতিল করতে হবে বলে দাবি জানায়। ম্যানহাানের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আরএসএস প্রধান মোহন ভাগবতের আসন্ন অনুষ্ঠান ঘিরে বিতর্ক চড়ছে। ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতায় মুখর ইয়র্ক সিটির ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি। এবার পাল্টা জোহরান মামদানির বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মেরি মিলবেন। তাঁর সাফ কথা, ভাগবতের বিরোধীরা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি বিদ্বেষবশতই এমনটা করছেন। এক্স-এ এক পোস্টে মিলবেন লিখেছেন, "মামদানি এবং এই সমস্ত সমাজতান্ত্রিক উন্মাদেরা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে মোহন ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করছে কারণ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরোধী।" ভাগবতের বিরোধীদের রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে তিনি আরও লেখেন, "যেহেতু এই উন্মাদেরা সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী, তাই তারা পুঁজিবাদ বোঝে না।" তিনি যোগ করেন, "ম্যাডিসন স্কোয়ার গার্ডেন সমাজতন্ত্রীদের প্রলাপের তোয়াক্কা করে না। তারা পুঁজিবাদের নিয়ম মেনে চলে। আর তাই এই অনুষ্ঠানটি হবে।” "পুঁজিবাদী হয়ে ওঠো, অর্থ সংগ্রহ করো, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ভাড়া করো এবং মোদি-বিরোধী সব বোকামির জন্য নিজেদের র্যালি আয়োজন করো।"
৪১ বছর বয়সী এই গায়িকা নিউ ইয়র্কের মেয়র এবং "সমাজতন্ত্রীদের দলকে" এই "পরামর্শ" দিয়েছেন। তিনি যোগ করেন, "প্রসঙ্গত, র্যালির শিরোনাম 'ওয়ানেস' আমার বেশ পছন্দ হয়েছে। আমরা এক পরিবার। আমি আশা করি এই র্যালিতে ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হবে।" বিশিষ্ট আফ্রিকান-আমেরিকান হলিউড অভিনেত্রী ও গায়িকা মেরি মিলবেন ভারতে জাতীয় সঙ্গীত 'জন গণ মন' এবং ভজন 'ওম জয় জগদীশ হরে' গাওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয়।
উল্লেখ্য,মিলবেন ২০২৩ সালে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিল্ডিংয়ে প্রধানমন্ত্রী মোদির ভাষণের আগে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন।
Comments
Post a Comment