ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শঙ্খচিল, বিশেষ সংবাদদাতাঃ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার দুপুর ২ টো ১৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় নিজের ইস্তফাপত্র পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, গত ১০ দিন যে ঘটনা ঘটেছে, তাতে তিনি দুঃখিত। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তবে শিক্ষা মন্ত্রক থেকে ইস্তফার পরে ওড়িশায় বিজেপির গুরুত্বপূর্ণ ‘মুখ’-কে অন্য কোনও মন্ত্রকে পাঠানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার কয়েক ঘণ্টা আগেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, ধর্মেন্দ্রকে শিক্ষা থেকে অন্য মন্ত্রকে সরানোর পরিকল্পনা আছে মোদী সরকারের।
Comments
Post a Comment